আমদানি সংকট: বাড়ছে ফলের দাম
, ০৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ডলার সংকট, ব্যাংকগুলো ঋণপত্র খোলা একেবারে বন্ধ করে দেওয়ায় ফল আমদানিতে নানা অসুবিধায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। তাতে ফলের আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে বাড়ছে ফলের দাম।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সামনে রমাদ্বান শরীফ মাস ব্যাংকগুলো ঋণপত্র খুলতে না দিলে বাজারে ফলের সংকট দেখা দিতে পারে। সব মিলিয়ে এ খাতের ব্যবসায়ীরা এখন আমদানি ও বিক্রি নিয়ে সংকটে পড়েছেন। আমদানি স্বাভাবিক না হলে এ সংকট আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।
রাজধানীর ফল আমদানিকারকেরা বলছেন, ব্যাংকগুলো গত বছরের তুলনায় এখন ঋণপত্র খোলার ক্ষেত্রে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে তা বাজার চাহিদার তুলনায় কম। সরকার ফল আমদানিতে কড়াকড়ি আরোপের পর থেকে ব্যাংকগুলো ঋণপত্র খোলা একেবারে বন্ধ করে দিয়েছিল। এরপর গত বছরের মাঝামাঝি থেকে আমদানি কমতে থাকে।
এবিষয়ে ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম শেখ বলেন, এক বছর আগের তুলনায় এখন ফল আমদানি কমেছে ৩০ শতাংশের বেশি। আবার আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ। আবার সব ধরনের জিনিসের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতিও বাড়তি। তাই খরচে লাগাম টেনেছে সাধারণ মানুষ। এ কারণে বিক্রিও কমে গেছে।
তিনি বলেন, আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বিনিয়োগ বেশি করতে হচ্ছে। তাতে পরিচালন খরচ বেড়েছে। ব্যাংক থেকে বাড়তি ঋণ নিয়ে ব্যবসা করতে হচ্ছে। এজন্য আগের চেয়ে বেশি সুদ গুনতে হচ্ছে। সব মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে আছেন আমদানি করা ফলের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
রাজধানীর বাদামতলী ফল বাজারের আমদানিকারকেরা বলছেন, ফলের আমদানি কমে যাওয়ায় তাঁদের ব্যবসাও কমে গেছে। ডলারের বাড়তি দাম ও আমদানি কমার কারণে বাজারে ফলের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। মাঝে একটা সময় এ দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। এজন্য অনেকে মুনাফা কমিয়ে ব্যবসায় টিকে থাকার চেষ্টা করছেন। আবার অনেক ব্যবসায়ী বড় ক্ষতির শঙ্কায় আমদানি বন্ধ করে দিয়েছেন।
দেশে ডলার-সংকট দেখা দেওয়ায় গত বছরের মে মাসের শেষ সপ্তাহে ফল আমদানিতে নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরে ফল আমদানিতে ঋণসুবিধাও বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে আমদানিকারকদের নগদ টাকায় ফল আমদানি করতে হচ্ছে। আবার আমদানির খরচও বেড়ে গেছে। তাতে এক বছর আগের তুলনায় এখন আমদানিতে নগদ টাকা বেশি লাগছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












