আমদানি পর্যায়ের অব্যাহতি বেড়েছে
বাংলাদেশ সরকারকে বিভিন্ন শর্তে ৪.৭০ বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিভিন্ন খাতে কর অব্যাহতি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছিলে সংস্থাটি। শর্তে কর দেওয়ার বাধ্যবাধকতা থেকে পূর্ণ অব্যাহতি, হ্রাসকৃত হারে কর দেওয়া বা কিছু উপকরণের ওপর আংশিক কর দেওয়ার মতো সুবিধা কমানোর কথা বলা হয়েছিল।
অথচ আমদানি পর্যায়ে অব্যাহতি গত ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসের (জুলাই-মে) তুলনায় ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ২০.৩৫ শতাংশ বেড়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে ৪৬ হাজার ৯১৬ কোটি টাকা অব্যাহতি দিয়েছিল এনবিআর। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এই অব্যাহতির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৪৬৬ কোটি টাকায়। এর আগের অর্থবছরের তুলনায় যে পরিমাণ ৯ হাজার ৫৫০ কোটি টাকা বেশি, শতকরা হিসাবে যা ২০.৩৫ শতাংশ।
এনবিআর সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়ায় ৩২ হাজার ৫১৭.শূন্য ১ কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল ২৮ হাজার কোটি টাকা। সদ্যবিদায়ী অর্থবছরের এক মাস বাকি থাকতেই রাজস্ব ঘাটতির রেকর্ড গড়ে এনবিআর।
প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী, স্বল্প করহার, কর অব্যাহতি ও কর অবকাশ সুবিধাসমূহের কারণে কর-জিডিপির অনুপাত ২.২৮ শতাংশ কম হচ্ছে। এ বিষয়গুলো তুলে দিলে কর-জিডিপি অনুপাত ১০.শূন্য ৮ শতাংশে দাঁড়াবে। তবে চাইলেই অব্যাহতি তুলে দিতে পারছে না এনবিআর।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ২০২২-২৩ অর্থবছরে রপ্তানিমুখী কোম্পানি, উৎপাদন শিল্প, পাওয়ার গ্রিড কোম্পানি এবং ভোজ্য তেল, পোলট্রি ফার্মের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার আওতায় আনতে অব্যাহতির পরিমাণ বেড়েছে। এ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচনায় নিয়েই অব্যাহতি দিতে হচ্ছে। এক্ষেত্রে এনবিআরের কিছুই করার থাকে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, এনবিআরকে কর-জিডিপি অনুপাত বাড়াতে কর অব্যাহতি কমানোর পরামর্শ দিয়েছিল আইএমএফ। সংস্থাটি ২০২৩-২৪ অর্থবছরে কর-জিডিপি অনুপাত শূন্য.৫ শতাংশ বাড়ানোর কথা বলেছে। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে যথাক্রমে শূন্য.৫ শতাংশ ও শূন্য.৭ শতাংশ বাড়ানোর কথা বলেছে। এই তিন অর্থবছরে কর-জিডিপি অনুপাত ১.৭ শতাংশ বাড়াতে হলে এনবিআরকে অতিরিক্ত ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে, যা এনবিআরের জন্য বিশাল চ্যালেঞ্জ।
২০২২-২৩ অর্থবছরের মে মাস পর্যন্ত মূলধনী যন্ত্রপাতি কিনতে ৮ হাজার ৯০১ কোটি টাকা ছাড় দিয়েছে। বিশেষ অব্যাহতির পরিমাণ ৮ হাজার ১৯৮ কোটি টাকা। ভোক্তারা যাতে কম দামে ভোজ্য তেল কিনতে পারেন, সে লক্ষ্যে ভোজ্য তেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এতে সংস্থাটির রাজস্ব ক্ষতি হয়েছে ৩ হাজার ৮২৮ কোটি টাকা। পোলট্রি ফার্ম ৮৯৩ কোটি টাকা ছাড় পেয়েছে। একই সময়ে প্রতিরক্ষা স্টোর ছাড় পেয়েছে ৫ হাজার ৪৩৮ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।