আব্বাসীয় সালতানাতের মুসলিম নৌশক্তি
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
আব্বাসীয় শাসক ওয়াসিক বিল্লাহর আমলে ভূমধ্যসাগরের দ্বীপসমূহে মুসলিম সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয়। রণপোত কারখানা স্থাপন করা হয়। সাকালিয়ার প্রসিদ্ধ নৌবন্দর মের্সিনীরও উন্নত হয়। এখান থেকে ভূমধ্যসাগরের নৌপথসমূহ পর্যবেক্ষণ করা যেতো।
তার আমলেই তিনজন রোমান সেনাপ্রধান একযোগে মিশর আক্রমন করে। তারা মিশরের দামিয়াত বন্দরে নোঙ্গর ফেলে। ঘটনাক্রমে মুসলিম নৌবহরের সমুদয় নাবিক তখন ঈদুল ফিতর উনার নামাজ আদায়ের জন্য জামায়াতবদ্ধ হয়েছিলেন। ফলে দামিয়াত বন্দর একেবারেই ফাকা পড়ে ছিলো। রোমক খ্রিষ্টান সন্ত্রাসীরা এই সুযোগে নিজেদের কাপুরুষতা জাহির করে। তারা নির্বিচারে নগরবাসীদের শহীদ করতে থাকে এবং মুসলমানদের ধন-সম্পদ লুণ্ঠন করতে থাকে।
এ সময় এক মুসলিম সেনানায়ক তিনি ঘটনাক্রমে গোয়েন্দা মারফত এই খবর পেয়ে যান। তিনি সাথে সাথেই অল্প কিছু মুসলিম সৈন্য নিয়ে রোমকদের উপর এমনভাবে হামলা করেন যে রোমকরা মনে করতে থাকে, কয়েক লক্ষ মুসলমান সৈন্য তাদের উপর হামলা পড়েছে। হাজার হাজার রোমক সৈন্য নিহত হয় এবং তিন রোমক কাপুরুষ সেনাপ্রধান জাহাজযোগে পালিয়ে যায়। এরপর থেকে দামিয়াত বন্দরে নৌ ছাউনি আরো মজবুত করা হয়। উপকূলে দূর্গ নির্মাণ করা হয়। নৌবহরের সংখ্যা আরো বৃদ্ধি করা হয়।
সাকালিয়ার দ্বীপসমূহ ও তার বিখ্যাত নৌ বন্দর সারকাওসা দীর্ঘদিন ধরে মুসলমান এবং রোমানদের মধ্যে প্রবল যুদ্ধের কারণ হয়ে দাড়িয়েছিলো। এর সমাধান করতে মুসলিম নৌ সেনাপতি জাফর ইবনে মুহম্মদ তিনি সাগর ও ভূমি উভয় দিক দিয়ে সারকাওসা আক্রমন করেন। রোমকরা তাদের পুরো সেনাবাহিনী নিয়েও মুসলমানদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এর ফলে সাকালিয়া বন্দর পরিপূর্ণভাবে মুসলিমদের নিয়ন্ত্রনে চলে আসে। বিতাড়িত হয় রোমকরা। কয়েকশত রোমক জাহাজ ধ্বংস হয় এই যুদ্ধে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












