আবার তৎপর জাল নোটের কারবারিরা
রমাদ্বান শরীফ মাস আসার আগেই জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। চলতি মাসেই পুলিশের অভিযানে ধরা পড়েছে প্রায় ২০ লাখ টাকা জাল নোট।
গত দু’ বছর লকডাউনের কারণে ঈদ বাজারে টাকার ছড়াছড়ি কম ছিল। তাই তারা তেমন একটা সুবিধা করতে পারেনি।
এ জন্য এবারের রমাদ্বান শরীফ ও ঈদ ঘিরে বড় ধরনের পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামছে বলে ধারণা করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইতিমধ্যে জাল নোট কারবারি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তারা রমাদ্বান শরীফ ও ঈদ ঘিরে পরিকল্পনার কথা স্বীকারও করেছে। এ ছাড়া গত কয়েক মাসে চট্টগ্রামে শুধু ব্যাংকিং চ্যানেলে ধরা পড়েছে একাধিক জাল নোট। সবচেয়ে বেশি জাল হচ্ছে এক হাজার টাকার নোট। বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ১ মার্চ লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী হানিফ বাস থেকে ২০ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা আসন্ন রমাদ্বান শরীফ ও ঈদ ঘিরে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন টাকা বাজারে এলেই জাল নোটের কারবারিদের অপতৎপরতা বেড়ে যায়। তারা বিভিন্নভাবে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও সক্রিয় থাকে জাল নোটের কারবারিরা। এর কারণ, বিভিন্ন সময় ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায় তারা।
বছরজুড়েই জাল নোট তৈরির কারবারিরা সক্রিয় থাকলেও রমাদ্বান শরীফ, ঈদ ও কোরবানির পশুর হাটসহ বড় বড় অনুষ্ঠান ঘিরে বেশি তৎপর হয়ে ওঠে। ঢাকার পর চট্টগ্রামে জাল টাকার কারবারিরা বেশি সক্রিয়। তারা বিভিন্ন বাসা-বাড়িতে আস্তানা গেড়ে অপরাধমূলক কর্মকা- চালাচ্ছে। ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দেশি-বিদেশি দুই হাজারের বেশি জাল টাকার কারবারি গ্রেফতার হয়েছে। এর মধ্যে অন্তত সাড়ে ৪০০ আছে বিদেশি। তাদের অধিকাংশই আফ্রিকান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, সাধারণত রমাদ্বান শরীফ ও ঈদ এলে জাল নোট কারবারিরা সক্রিয় হয়। আমাদের তৎপরতা অব্যাহত আছে। জাল নোট চক্রের কোনও তথ্য পেলেই তাদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।