আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ
, ০৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কুমিল্লা সংবাদদাতা:
ভারতীয় বর্বর বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। তবে তা রাত ১১টায় জানাজানি হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনেন। পরে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইদু মিয়ার ছেলে।
জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে আমরা এখনও বলতে পারছি না ওই যুবক কেন বা কীভাবে সেখানে গেল। ময়নাতদন্ত শেষে তার লাশ ফেরত দেওয়া হবে বলে জেনেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)