আবারও উপজাতি বিচ্ছিন্নতাবাদী ২ গ্রুপের গোলাগুলি
বান্দরবানের রুমায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ গুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বেড়েই চলছে। কিছুদিন পরপরই আভ্যন্তরীন কোন্দলে গোলাগুলি, পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর ৫টা থেকে আবারও সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।
উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে, যা এখনো চলমান বলে স্থানীয়রা জানিয়েছেন।
পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের ওপর এ সশস্ত্র হামলা চালানো হচ্ছে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে, গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছে বলে দাবি করেছে কেএনএফ। ফেসবুকে এক পোস্টে এ দাবি করে সশস্ত্র গোষ্ঠীটি।
স্থানীয়দের ররাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দুই দলের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল রোয়াংছড়ির খামথাং পাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে গোলাগুলির ঘটনায় আটজন কেএনএফ সদস্য মারা যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।