হামাসের বীরত্ব:
আবারও ইসরায়েলগামী ৩টি জাহাজে হামলা
, ৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার হামাস যোদ্ধাদের সমর্থনে ও ইসরাইলী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লোহিত সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর তথ্য জানিয়েছেন ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীরা। গত সোমবার (২৮ অক্টোবর) গোষ্ঠীটি বলেছে, এটি ছিল ইসরায়েলের উপর নৌ অবরোধ কার্যকর করার প্রচেষ্টার অংশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক ভাষণে বলেছেন, ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল জাহাজগুলো। এজন্য তাদের ওপর হামলা করা হয়।
হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটিকে মোতারো বলে অভিহিত করেছে হুথিরা। লোহিত সাগরে ইয়েমেনের পশ্চিম উপকূলে জাহাজটিকে সর্বশেষ দেখা গেছে।
এসসি মন্ট্রিল নামের আরেক জাহাজ, সেইচেলেসের পোর্ট ভিক্টোরিয়া থেকে ওমানের সালালাহ যাওয়ার সময় আরব সাগরে হুথিদের লক্ষ্যে পরিণত হয় বলে জানা গেছে।
তৃতীয় জাহাজটি ছিল মায়েরস্ক কাউলুন। এটি পশ্চিম ভারত মহাসাগর থেকে সালালাহ যাওয়ার পথে হুথিদের হামলার শিকার হয়।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের আল ধুবাব থেকে ১৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়েছে।
গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন বন্ধ করার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হুথিরা। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটিকে ঘিরে মারাত্মক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)