আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
গত বৃস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন বলা হয়েছে, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমম (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ (অ্যাক্ট নম্বর সিক্স অব ১৯৭৩) এর সেকশন ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বর্ণিত ব্যক্তিদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগ পাওয়া প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।
এর আগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও চার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।