আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে দ্বিগুণ উৎপাদনের আশা
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে কয়েক বছর ধরে লোকসান গুনছেন খুলনা অঞ্চলের চাষিরা। লবণাক্ত পানি, পানিবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোগ-বালাইসহ নানা কারণে চিংড়ির পোনা মারা যাওয়ায় ক্রমাগত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। তবে এ পরিস্থিতিতে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে দ্বিগুণ উৎপাদনের স্বপ্ন দেখছেন চাষিরা।
সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় খুলনার পাঁচ জেলায় সাত হাজার চাষিকে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষে সরকারি অনুদান দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯০টি ক্লাস্টারের (প্রতিটি ক্লাস্টারে ২৫টি ঘের) দুই হাজার ২৫০ জন চাষিকে অনুদানের ১৩ কোটি টাকা দেওয়া হয়েছে।
এই পদ্ধতি সম্পর্কে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার বলেছে, ‘ক্লাস্টার পদ্ধতি চিংড়ি চাষের আধুনিক সংস্করণ। এর মাধ্যমে চাষিদের পুকুরের গভীরতা ৪ থেকে ৫ ফুট করা, রোগমুক্ত চিংড়িপোনা সরবরাহ, পানির গুণগত মান ঠিক রাখা এবং পোনার উপযুক্ত খাবার নিয়মিত দেওয়া হয়। ’
সংশ্লিষ্টরা জানান, এ পদ্ধতিতে চাষের ফলে ২০-৪০ শতাংশ উৎপাদন বৃদ্ধি সম্ভব। চার মাস পর পাওয়া যায় কাঙ্খিত উৎপাদন।
প্রকল্পের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মাছ চাষিদের সুসংগঠিত করে ৩০০ ক্লাস্টারকে প্রকল্পভুক্ত করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে রয়েছে ২৫টি ঘের। এসব ঘেরের আয়তন ৩৩-১৫০ শতক। এই ৩০০ ক্লাস্টারে মোট জমির পরিমাণ দুই হাজার ৫০০ হেক্টর। খুলনা অঞ্চলের পাঁচ জেলার ২৫টি উপজেলায় এ প্রকল্প ২০১৯ সাল থেকে শুরু হয়। ২০১৮ সালে গ্রহণ করা এ প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।
খুলনার ৮, বাগেরহাটের ৯, সাতক্ষীরার ৭, যশোরের ২ এবং গোপালগঞ্জের তিনটি উপজেলায় এ প্রকল্পের কাজ চলছে। এখন পর্যন্ত প্রকল্প লক্ষ্যমাত্রার ৩০০টি ক্লাস্টার বাছাই সম্পন্ন হয়েছে। আর খনন ও পাড় বাঁধাই সম্পন্ন হওয়া ৯০টি ক্লাস্টারে প্রথম কিস্তির অনুদানের ১৩ কোটি ২২ লাখ টাকা দেওয়া হয়েছে। অনুদান পাওয়া ক্লাস্টারগুলো ভালো অবস্থানে রয়েছে। উৎপাদনের স্বপ্ন নিয়ে পোনা মজুদের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)