আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরু-মহিষের গাড়ি
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
একসময় রাস্তায় বের হলেই দেখা মিলতো সারি সারি গরু ও মহিষের গাড়ি। যখন কোন যানবাহনের ব্যবস্থা ছিল না তখন গরু ও মহিষের গাড়িই ছিল মানুষের বাহন কাজে শেষ ভরসা।
বিয়েবাড়ি থেকে শুরু করে জমি চাষ ও জমির ধান বহন কাজে গরু ও মহিষের গাড়ি ছিল কৃষকের একমাত্র ভরসা। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব গরু ও মহিষের গাড়ির ব্যবহার। বর্তমানে গরু ও মহিষের গাড়ির আর প্রয়োজন হয় না মানুষের।
আধুনিক যুগে যান্ত্রিক ব্যবস্থার কারণে মানুষ এখন অনেক সহজে চাষাবাদ করতে পারছেন। অথচ একসময় গ্রামবাংলার জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের একমাত্র বাহন ছিল দুদচাকার গরু ও মহিষের গাড়ি। কিন্তু এখন আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় ও ডিজিটাল পদ্ধতির কাছে হার মেনে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী গরু মহিষের গাড়ি ও গাড়িয়াল পেশা প্রায় বিলুপ্তির পথে। এখন আর গ্রামগঞ্জের আঁকা-বাঁকা মেঠো পথে আর তেমন চোখে পড়ে না গরু ও মহিষের গাড়ি।
থেকে দুই যুগ আগেও গরু মহিষের গাড়িতে চড়ে বর-কনে যেতো। গরু ও মহিষের গাড়ি ছাড়া বিয়ে কল্পনাও করা যেতো না। বিয়ে বাড়ি বা মাল পরিবহণে গরু মহিষের গাড়ি ছিল একমাত্র পরিবহণ বাহন। গরু মহিষের গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল। যুগের পরিবর্তনে মানুষের প্রিয় এই গরু মহিষের গাড়ি প্রচলন হারিয়ে গেছে কালের অতল গর্ভে।
জানা গেছে, একসময় গ্রাম-বাংলার মানুষের যোগাযোগের প্রধান অবলম্বন ছিল গরু মহিষের গাড়ি।
সময়ের সাথে সাথে গ্রামবাংলার ঐতিহ্য এইসব গরু মহিষের গাড়ি কমে গেছে। গ্রামে গ্রামে পাকা সড়কে এখন দ্রুত চলে নছিমন-করিমন ভুটভুটি গাড়ি। মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহণ করা যায়, খরচও কম পড়ে। তাছাড়া গরু মহিষের গাড়ির ভালো কারিগরও এখন সহজে মেলে না।
এখন একটা গরুর গাড়ি বানাতে ২০ হাজার টাকারও বেশি লাগে, দুচাকার দামই প্রায় ১৫ হাজার টাকা পড়ে, দুটি বলদ গরুর দাম ১ লাখ থেকে দেড় লাখ টাকা।এছাড়াও আছে গরু মহিষকে খাওয়ানোর খরচ, সেই সাথে আছে গরু মহিষ পালনের ঝামেলা। যার ফলে এখন আর কেউ গরু মহিষের গাড়ি তৈরি করেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












