আধিক্যের লালসা মানুষকে মহান আল্লাহ পাক থেকে গাফিল করে রেখেছে-১
عَنْ مُطَـرِّفٍ رَضِيَ اللهُ تَــعَالٰى عَـنْهُ عَنْ أَبِـيْهِ قَالَ أَتَــيْتُ النَّبِـيَّ صَلَّى اللّٰهُ عَلَـيْهِ وَسَلَّمَ وَهُوَ يَــقْـرَأُ ‘أَلْـهَاكُمُ التَّكَاثُـرُ’ قَالَ يَــقُوْلُ ابْـنُ اٰدَمَ مَالِـيْ مَالِـيْ قَالَ وَهَلْ لَكَ يَا ابْـنَ اٰدَمَ إِلَّا مَا أَكَـلْتَ فَأَفْــنَــيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْــلَـيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَـيْتَ؟ (رواه مسلم)
হযরত মুতররিফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে বর্ননা করেন। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এমন অবস্থায় এসেছি, (তখন) তিনি তিলাওয়াত মুবারক করছিলেন أَلْـهَاكُمُ التَّكَاثُرُ আধিক্যের আগ্রহ মানুষকে গাফিল করে ফেলেছে। তিনি ইরশাদ মুবারক করলেন, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। তিনি বললেন, হে আদম সন্তান! যা তুমি খেয়ে শেষ করে ফেলেছো, যা পরিধান করে ছিঁড়ে ফেলেছো এবং যা সদকা বা দান করে পরকালের জন্য জমা করেছো তা ব্যতীত তোমার জন্য কিছু আছে কি?
[মুসলিম শরীফ]
অর্থাৎ আধিক্যের আগ্রহ মানুষকে মহান আল্লাহ পাক উনার থেকে গাফিল করে রেখেছে। কিভাবে ধন-সম্পদ বৃদ্ধি হবে সেই প্রতিযোগীতায় মানুষ লিপ্ত রয়েছে। মানুষ বলে, ‘আমার মাল-সম্পদ, গাড়ি-বাড়ি, জায়গা-জমি’। প্রকৃতপক্ষে এগুলো কোনকিছুই তার থাকবে না, অন্যের হয়ে যাবে। শুধুমাত্র যা কিছু সে মহান আল্লাহ পাক উনার পথে খরচ করবে সেটাই তার থাকবে এবং পরকালে ফায়দা দিবে। এজন্য মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَأَنْـفِقُوْا مِنْ مَّا رَزَقْــنَاكُمْ مِّنْ قَــبْلِ أَنْ يَأْتِـيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَــيَـقُوْلَ رَبِّ لَوْلَا أَخَّـرْتَـنِـيْ إِلٰـى أَجَلٍ قَرِيْبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِّنَ الصَّالِـحِيْـنَ ﴿১০﴾ وَلَنْ يُــؤَخِّرَ اللّٰهُ نَــفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللّٰهُ خَبِـيْـرٌ بِـمَا تَــعْمَلُوْنَ ﴿১১﴾ سورة الـمنافقون
তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যে রিযিক দেয়া হয়েছে সেখান থেকে ব্যয় করো বা দান করো। (যখন মৃত্যু এসে যাবে) তখন (বান্দা) বলবে, হে আমার রব! যদি আমাকে কিছুটা সময় পিছিয়ে দিতেন! অর্থাৎ মৃত্যু যদি কিছুটা বিলম্বিত হতো তাহলে আমি ছদকা করতাম বা দান-খয়রাত করতাম এবং নেককারদের অন্তর্ভূক্ত হয়ে যেতাম। মহান আল্লাহ পাক তিনি কারো মৃত্যুকে পিছাবেন না যখন তার মৃত্যু আসবে। আর মহান আল্লাহ পাক তিনি তোমাদের আমল সম্পর্কে অবহিত। [সূরা মুনাফিক্বুন শরীফ: ১০-১১]
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।