আত্রাইখালী নদীর বুকে চলে বালুবাহী ট্রাকের বহর
দুর্গাপুর উপজেলার আত্রাইখালী নদীর এখন অস্তিত্ব নেই। বর্ষাকালে সামান্য পানি থাকলেও শুষ্ক মৌসুমে এই নদীতে থাকে না এক ফোঁটা পানি। ধীরে ধীরে এই নদী বেদখল হয়ে যাচ্ছে। বর্তমানে নদীটি বালু ব্যবসায়ীদের হাতে পড়েছে। বালু ব্যবসায়ীরা আত্রাইখালী নদীর উৎসমুখে বাঁধ দিয়ে বালু পরিবহণের সড়ক তৈরি করেছে। সেখানে চলছে বালুবাহী ট্রাকের বহর। নদীর বুকে বসেছে ছোট ছোট দোকান।
এই ব্যাপারে দুর্গাপুর উপজেলার বিশিষ্ট সমাজকর্মী মোহন মিয়া বলেন, বালুর ব্যবসার কারণে এই নদীটি এখন বিলুপ্ত হতে চলেছে। শত শত মেশিন দিয়ে দিনরাত নদী থেকে বালি তোলা হচ্ছে। এই বালি পরিবহণ করছে শতশত ট্রাক। বিঘ্নিত হচ্ছে পরিবেশ।
নেত্রকোনা জেলা নদী রক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ‘শুধু আত্রাইখালি বা সোমেশ্বরী নয়, জেলার সব নদীর নাব্য ফিরিয়ে আনা এবং নদীগুলোকে দখল মুক্ত করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনার মগড়া নদীর অনেক এলাকা উদ্ধার করা হয়েছে। তবে দুর্গাপুরের নদী দুটি জরিপের কাজ চলছে, এরপর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।