আত্মীয় হলেই চাকরি মেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে!
, ১২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আত্মীয় না হলে যোগ্যতা থাকলেও সহজে চাকরি পাওয়া যায় না, তবে আত্মীয় হলে শর্ত শিথিল করে হলেও চাকরি দেওয়া হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)। আর এই ঘটনায় শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ক্ষুব্ধ।
শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিযোগ, সেকশন অফিসার হিসেবে চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহম্মদ শহীদুর রশীদ ভুঁইয়ার ছোট ছেলে হামিম আল রশীদ। হামিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অনীহা থাকলেও নিজের ছেলে হওয়ায় তাকে সেকশন অফিসার পদে চাকরি দেওয়া হয়।
ড. মুহম্মদ শহীদুর রশীদ বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রো-ভিসি) থাকার সময় চাকরি পেয়েছেন তার বড় ছেলে আসাদুল্লাহ হিল কাফি। বর্তমানে তিনি ডেপুটি চিফ ফার্ম সুপারিনটেনডেন্ট পদে কর্মরত। উপ-উপাচার্য থাকাকালে তার ভাগ্নি সাজিয়া আফরিনও চাকরি পেয়েছেন। সাজিয়া আফরিন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের সেকশন অফিসার। নিজ পরিবার থেকে এভাবে একের পর এক চাকরি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়টির একাধিক সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা জানান, উপাচার্য কর্মকর্তাদের পদোন্নতির সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর থাকলে তা অপছন্দ করেন। কিন্তু তার (উপাচার্যের) ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেও চাকরি পেয়েছেন। অভিযোগ রয়েছে, বাবার ক্ষমতা দেখিয়ে বর্তমানে ঠিকমতো অফিস না করার প্রবণতা রয়েছে বড় ছেলের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)