আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোকোর
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনের প্লেনারি সেশনে উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় জোটকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৩ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোর নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে অংশ নিচ্ছে অঞ্চলটির ১০টি দেশের নেতারা। এরইমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিনও।
উদ্বোধনী বক্তব্যে জোকো ‘আসিয়ান’ নেতাদের একতাবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। এছাড়া আগামী বিশ বছরের জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা বুঝতে পারছি বর্তমানে বিশ্ব পরিস্থিতি ঠিক নেই। ভবিষ্যতে চ্যালেঞ্জ এবং ক্ষমতার প্রভাব আরও বাড়বে। আসিয়ান কখনোই পরাশক্তিদের কোনো ছায়াযুদ্ধে জড়াতে চায় না বরং যেকারও সঙ্গে শান্তি এবং কল্যাণের জন্য কাজ করতে আগ্রহী। আপনাদের এ নীতি থেকে সরে না আসার জন্য আহ্বান জানাই। কেননা এতে সবারই ক্ষতি হবে। আসিয়ানকে শুধু আঞ্চলিকই নয় বরং বৈশ্বিক সহযোগিতা, উন্নয়ন, শান্তির ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চাই।
এবারের আসিয়ান শীর্ষ সম্মেলনে, জোটের সদস্য মিয়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট সমাধানে ৫ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে চীন এবং তাইওয়ানের সঙ্গে আসিয়ানভুক্ত কয়েকটি দেশের চলমান সংকটও প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ ও পানিবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে পদক্ষেপ গ্রহণের কথা রয়েছে।
এছাড়াও এবারের সম্মেলনে মিয়ানমার সংকট সমাধান ও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীন-তাইওয়ানের সঙ্গে বিরোধ মীমাংসার বিষয়টিই গুরুত্ব পাবে আলোচনায় বলে জানা গেছে।
এদিকে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার আসিয়ান জোটের নেতারা যুক্তরাষ্ট্র, চীনসহ এশিয়া ও পশ্চিমা বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এতে বৈশ্বিক নিরাপত্তা, পানিবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












