আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয।
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯১ শামসী সন , ০৭ জুলাই, ২০২৩ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ফরমান- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবস মুবারকগুলোকে স্মরণ করিয়ে দিন সমন্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে।” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫)
প্রসঙ্গত পবিত্র ১৮ যিলহজ্জ শরীফ মুনাফিকরা উনার পবিত্র হুযরা শরীফ উনার মধ্যে অনুপ্রবেশ করে উনাকে শহীদ করে। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! অর্থাৎ আজকের এই দিনটি হচ্ছে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার সময় উনার আহলিয়া হযরত নায়লা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বাধা দিতে আসলে উনার হাতের কয়েকটি আঙ্গুল মুবারক কেটে যায়। এ সময় আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৩৭নং পবিত্র আয়াত শরীফ উনার এই অংশ পাঠ করছিলেন: “অতএব, তাদের বিরুদ্ধে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন”। এই পবিত্র আয়াত শরীফ পাঠ করার সময় উনাকে শহীদ করা হয় এবং এই পবিত্র আয়াত শরীফ উনার উপর উনার রক্ত মুবারক ছিটিয়ে পড়েছিল। (দায়েরাতুল মা’য়ারিফ)
পবিত্র কুরআন শরীফ উনার উপরোক্ত অংশের পূর্বে পবিত্র আয়াত শরীফটি শুরু ছিল এইরূপ: “আপনারা যাতে ঈমান আনয়ন করেছেন, তারা যদি সেরূপ ঈমান আনয়ন করে, তবে নিশ্চয়ই তারা হিদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ-ভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন।” এই পবিত্র আয়াত শরীফ উনার সঙ্গেই ১৩৮নং পবিত্র আয়াত শরীফটি এইরূপ: “আমরা গ্রহণ করলাম মহান আল্লাহ পাক উনার রং, আর রংয়ের মধ্যে মহান আল্লাহ পাক অপেক্ষা কে অধিকতর সুন্দর? এবং আমরা উনারই ইবাদতকারী।” আশ্চর্যের বিষয় এই যে, উনার রক্ত-রঞ্জিত পবিত্র আয়াত শরীফ উনার পূর্বাংশ এবং পরের পবিত্র আয়াত শরীফ যেন উনার রক্তাক্ত পবিত্র শাহাদত মুবারকেরই এক অপূর্ব ইঙ্গিত। সুবহানাল্লাহ!
পবিত্র শাহাদতী শান মুবারক প্রকাশের সময় উনার বয়স মুবারক হয়েছিল ৮২ বছরের অধিক। পবিত্র ‘জান্নাতুল বাক্বী’ শরীফ উনার পূর্বে “হাশশে কাওকাব” নামক স্থানে উনার পবিত্র রওযা শরীফ করা হয়। পরবর্তীতে এ স্থানটি পবিত্র জান্নাতুল বাক্বী শরীফ উনার অন্তর্ভুক্ত করে নেয়া হয়। হযরত যুবাইর ইবনে মুত‘ঈম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার জানাযা নামায উনার ইমামতী করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিভিন্ন কারণে তিনি ‘যুন নূরাইন’ তথা দুই নূরের অধিকারী। প্রথমত, তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুইজন বানাত আলাইহিমাস সালাম উনাদের মুবারক খিদমতে পর্যায়ক্রমে গিয়েছেন। দ্বিতীয়ত, তিনি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের উভয়টিই সংকলন ও বিস্তার করেছেন। তৃতীয়ত, কামালতে রিসালাত এবং কামালতে বিলায়েত উভয়ই উনার মাঝে একত্রিত হয়েছে। চতুর্থত, তিনি দুইবার হিজরত মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যদি আমার চল্লিশ জন সম্মানিতা বানাত থাকতেন, তাহলে আমি পর্যায়ক্রমে খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট নিকাহ মুবারক দিতাম। সুবহানাল্লাহ! যা সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা মুবারক করেন। (তিবরানী শরীফ)
প্রসঙ্গত মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাহাফ শরীফ উনার ১০৯নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, “হে আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, আমার রব উনার শান-মান লিখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানানো হয় তবুও মহান আল্লাহ পাক উনার শান মুবারক বর্ণনা শেষ হবে না বরং শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। আরো অনুরূপ যোগ করা হলেও।”
বলাবাহুল্য, এটা যেমন স্বয়ং মহান আল্লাহ পাক উনার শান মুবারকে তেমনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকেও এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শান মুবারকেও যথাযোগ্যভাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদত মুবারক দুটি বিষয় প্রবলভাবে প্রতিভাত করে। এক. যুগে যুগে পবিত্র দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর মুনাফিক গোষ্ঠী তথা উলামায়ে সূ’রা। দুই. ক্ষমতার লোভ মানুষকে পবিত্র দ্বীন ইসলাম থেকে সরিয়ে নেয়। পবিত্র ঈমান উনাকে দূরীভূত করে শুধু কাফির নয়, কাট্টা মুরতাদ ও যালিমে পরিণত করে।
ক্ষমতার লোভই মুসলমান নামধারী মুনাফিকদেরকে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করতে, সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুনা ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করার মতো জঘন্যতম কলঙ্কময় ঘটনায় প্ররোচিত করেছে। এজন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ক্ষমতা চায় তার প্রতি লা’নত।” “আমরা ওই ব্যক্তিকে ক্ষমতা দেই না, যে এর জন্য প্রার্থী হয়।” অথচ আমাদের দেশে সেই লা’নতী কাজই নির্বাচনের নামে চলছে। আগামীতে কে কীভাবে ক্ষমতাপ্রার্থী হবে সে প্রক্রিয়া নিয়ে পুরো দেশটাকে যেন দোযখ বানিয়ে ফেলা হচ্ছে। অথচ মুসলমানরা যুগ যুগ ধরে ধুঁকে ধুঁকে মরলেও কেনো মুখ খুলে কিছু বলতে পারে না। এই নির্বাচন জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। আনতেও পারবে না। এই নির্বাচন সবসময় জনগণকে প্রতারিত করেছে, করছে। ভবিষ্যতেও প্রতারিত করবে।
কাজেই ‘সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হারাম এ নির্বাচন’ আর নয়- এটাই হোক আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে আছ ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশের এই ফযীলতযুক্ত সুমহান দিনে আমাদের চেতনা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












