আজ মহিমান্বিত ২৫শে শাওওয়াল শরীফ। সুবহানাল্লাহ! শাফিয়াতুনা, হাবীবাতুনা, ওয়ালীদাতুল মুজাদ্দিদে আ’যম, জাদ্দাতু খলীফাতিল উমাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। উম্মাহর উচিত- এদিনের মা’রিফাত অর্জন ও হক্ব আদায়ে নিবেদিত হওয়া।
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোযার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে। ” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫)
প্রসঙ্গত, বর্তমান যামানায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লক্ষ্যস্থল এবং উনার আখাছ্ছুল খাছ তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কায়িম মাক্বাম হচ্ছেন- সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনি। বর্তমান দুনিয়ার রহমতস্বরূপ তাশরীফ মুবারক রাখছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! তাই উনারই সম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম তিনিই যে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নতস্বরূপ বিছালী শান মুবারক প্রকাশ করেছেন এবং তিনিই যে উনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কায়িম মাক্বাম তা বলার অপেক্ষা রাখেনা। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার প্রতি যেমন সম্মান মুবারক ব্যক্ত করেছেন।
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনিও তদ্রুপই করছেন। সুবহানাল্লাহ!
তিনি বেমেছাল শান মুবারকে উচ্চারণ করেন মহিমান্বিত এ পবিত্র আয়াত শরীফ- “হে আমার মহান রব তায়ালা! (সম্মানিত ওয়ালিদাইন শরীফাইনিল মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম) উনাদের উভয়ের প্রতি রহম করুন। যেমন উনারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। ” সুবহানাল্লাহ! লেখাবাহুল্য বর্তমান যামানায় এ পবিত্র আয়াত শরীফ উনার সর্বশ্রেষ্ঠ তথা প্রতিফলন বা প্রয়োগ হচ্ছেন সম্মানিত ওয়ালিদাইন শরীফাইনিল মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনারা। সুবহানাল্লাহ!
প্রসঙ্গত উল্লেখ্য, সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক কি কেউ কখনো পালন করতে পেরেছেন? যিনি পেরেছেন তিনি কত বেমেছাল উচু স্তরের ওলীআল্লাহ তা কি উপলব্ধি করা যায়? মূলত, তা সাধারণের কল্পনার বাইরে। সাধারণ মানুষ শুধু উনার পরিচিতি আমভাবে পেতে পারে। কিন্তু উনার হাক্বীক্বত উপলব্ধির ক্ষমতা কারো নেই। উনি হলেন- সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, হাবীবাতুল্লাহ, ফক্বীহাতুল উম্মাহ, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা সাইয়্যিদাতুনা, শাফিয়াতুনা, হাবীবাতুনা, ওয়ালীদাতুল মুজাদ্দিদে আ’যম, জাদ্দাতু খলীফাতিল উমাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ মহিমান্বিত ২৫শে শাওওয়াল শরীফ। শাফিয়াতুনা, হাবীবাতুনা, হযরত ওয়ালীদাতুল মুজাদ্দিদে আ’যম আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ উনার দিন। পূর্বপুরুষ উনাদের দিক থেকে উনি একদিকে সাইয়্যিদে শুহাদায়ে কারবালা, সিবতু রসূল আল খমীস, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বংশধর। অপরদিকে উত্তরপুরুষে উনি যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ।
আমভাবে একটি মশহুর পবিত্র হাদীছ শরীফই উনার মুবারক ফাযায়িল-ফযীলত অনুধাবনের জন্য যথেষ্ট। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- “যিনি ইলম শিক্ষা করলেন সে অনুযায়ী আমল করলেন উনার সম্মানার্থে উনার পিতা-মাতাকে হাশরের ময়দানে সম্মানস্বরূপ এমন এক টুপি মুবারক প্রদান করা হবে যার উজ্জলতা সূর্যের আলোর চেয়েও বহুগুণ বেশী হবে। ” সুবহানাল্লাহ! অর্থাৎ উনারা জান্নাতী হবেন। সুবহানাল্লাহ!
তবে এটা যদি হয় সাধারণ আলিমের পিতা-মাতার ফযীলতের কথা, তাহলে যিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, যিনি লুপ্তপ্রায় সব সুন্নতের জিন্দাকারী, যিনি পবিত্র দ্বীন ইসলাম উনার জিন্দাকারী, যাঁর উসীলায় প্রতি মুহূর্তে শুধু লক্ষ-কোটি হক্ব আলিম নয় বরং হক্কানী-রব্বানী আ’লা দরজার ওলীআল্লাহ তৈরী হন; তাহলে সেই মহান ব্যক্তিত্ব, যিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পিতা-মাতা আলাইহিমাস সালাম উনাদের তাহলে কি ফাযায়িল-ফযীলত মুবারক থাকতে পারে। মূলত, এটা অকল্পনীয়, অব্যক্ত ভাষায় প্রকাশের অযোগ্য। সুবহানাল্লাহ!
মূলত, উনারা শুধু মহাসম্মানিত জান্নাতীই নন বরং উনারা এমন অজুদ মুবারক উনার অধিকারী, যাদের জন্য জান্নাত ব্যাকুল হয়ে, অধীর আগ্রহে প্রতীক্ষা করে, যাঁদের তাশরীফে জান্নাত নিজেই সম্মানিত হয়ে যায়। বলাবাহুল্য উনারা এ সম্মানের চেয়েও মহামর্যাদাবান। এ মর্যাদা মুবারক উনাদের জন্য নির্ধারিত। উনাদের মুবারক শান, উনাদের বৈশিষ্ট্য মুবারক। উনারা শরহে সুদূরের কারণে কখনও সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে শুধু সন্তান হিসেবে দেখেননি। সব সময়ই দেখেছেন মুজাদ্দিদে আ’যম হিসেবে। যে কারণে উনারা স্বয়ং পিতা-মাতা হয়েও সম্বোধন করতেন ‘হুযূর ক্বিবলা’ বা ‘মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম বলে’। সুবহানাল্লাহ!
শুধু তাই নয়, উনারা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে উনার বুযূর্গী মুবারক উনার কারণে বেমেছাল মুহব্বত মুবারক করতেন। সাইয়্যিদাতুন নিসা, হাবীবাতুল্লাহ, কায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি এ জন্য খাওয়ার পূর্বে সব সময় বলতেন ‘আমার মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি খেয়েছেন?’ মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি অকল্পনীয় পরিশ্রমের সাথে তা’লীম-তালক্বীন মুবারক দিতে ব্যস্ত থাকলেও উনি প্রায় উৎকন্ঠা মুবারক প্রকাশ করতেন, আমার মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি এসেছেন?’ সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
প্রসঙ্গত উল্লেখ্য, আজকে রাজারবাগ শরীফ থেকে যত তাজদীদ মুবারক হচ্ছে, অনন্তকালের জন্য সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল হচ্ছে, মাসিক আল বাইয়্যিনাত শরীফ এবং দৈনিক আল ইহসান শরীফ প্রকাশিত হচ্ছে, সারা বিশ্বে কোটি কোটি আনজুমানে আল বাইয়্যিনাত, কোটি কোটি মসজিদ-মাদরাসা, গবেষণাগার, লঙ্গরখানা, ইয়াতিমখানা, বৃদ্ধ-বৃদ্ধা নিবাসসহ কোটি কোটি দুনিয়াবী কল্যাণকর প্রতিষ্ঠান ও দ্বীনী প্রতিষ্ঠানের সব বেমেছাল ছদকায়ে জারিয়ার মহিমান্বিত মূল হিস্সাদার, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাদ্দাতু খলীফাতিল উমাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
সঙ্গতকারণেই আজ উম্মাহর জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- সাইয়্যিদাতুন নিসা, কায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মা’রিফাত অর্জন করা উনাকে মুহব্বত করা। তা’যীম-তাকরীম করা। উনার শান-মান আলোচনা করা। উনার সম্মানার্থে নেক কাজ করা এবং সমূহ হক্ব আদায় করা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদযাত্রায় দুর্ঘটনা এড়ানোর সমাধান রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্ন্তজাতিক দরপত্র আহবান নয় বরং প্রয়োজন তেল গ্যাস উত্তোলনে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি। এক্ষেত্রে তুরস্কের বহুদেশের কাজের বহুমুখী অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যানজট কমাতে নতুন সরকারের ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত যানজট নিরসনে ও ক্ষতি কমাতে সম্পূর্ণই ব্যর্থ হবে। যানজটের কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রসঙ্গ: স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও সম্মান জানানোর রীতি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও ১ মিনিট নিরবতা খ্রিষ্টান বেনিয়া অপসংস্কৃতি।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ LGBTQ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












