আজ থেকে চলবে বিচারকাজ, হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন
আজ সোমবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারকের নির্দেশনা দেয়ার নোটিশ প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারকের নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।
এই বেঞ্চগুলোর মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ। বেঞ্চগুলো হলো- বিচারক শেখ হাসান আরিফ ও বিচারক বজলুর র হমান (রিট), বিচারক মজিবুর রহমান মিয়া ও বিচারক বশির উল্লাহ (দেওয়ানি), বিচারক খিজির আহমেদ চৌধুরী (কোম্পানি বেঞ্চ), বিচারক ইকবাল কবির ও বিচারক রিয়াজ উদ্দিন খান (রিট), বিচারক কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি), বিচারক এস এম কুদ্দুস জামান ও বিচারক এ কে এম রবিউল হাসান (ফৌজদারি), বিচারক আতোয়ার রহমান ও বিচারক আলী রেজা (ফৌজদারি) এবং বিচারক বিশ্বিজিৎ দেবনাথ (দেওয়ানি)।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।