আগে পুলিশ ছিল না, পুলিশলীগ ছিল -জিএমপি কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, জুলাই-আগস্টের আগে গায়েবি মামলার মাধ্যমে মানুষকে হয়রানি করা হয়েছে। পুলিশ নির্বাচারে গুলি করেছে। মানুষকে হত্যা করেছে। অতিরিক্ত বল প্রয়োগ করেছে। যারা এটি করেছেন তারা ঘৃণ্যতম অপরাধ করেছেন। এর মাধ্যমে পুলিশের ইমেজ নষ্ট করেছেন। পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। আমরা সেখান থেকে বের করতে চাই। পুলিশ জনগণের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আগে যে পুলিশ ছিল দুঃখের সঙ্গে বলতে হয়, সে পুলিশ একজন আরেকজনের জন্য উপকারের মধ্যে ছিল। সেই পুলিশ জনগণের উপকার তো দূরের কথা, অপরাধীদের সঙ্গে বন্ধুত্ব করেছিল। তখন পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জয়দেবপুর বাসস্ট্যান্ডে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিএমপি কমিশনার।
জেলাবাসীর উদ্দেশে জিএমপি কমিশনার নাজমুল করিম খান বলেন, জুলাই-আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ ভিন্ন পুলিশ। এটি আমি প্রমাণ করে যাবো। আপনাদের সহযোগিতায় আমি এলাকাকে মাদকমুক্ত করে যাবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।