আগের রূপে টেকনাফ থানা, অপহরণ-নির্যাতন চলছেই
কুখ্যাত এসআই প্রদীপ কুমার দাস। তার নির্যাতনের কারণে ব্যাপক আলোচিত হয় টেকনাফ থানা। ২০২০ সালের জুলাই মাসে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর দেশব্যাপী তুমুল আলোচনায় উঠে আসে টেকনাফ থানা-পুলিশের কার্যক্রম। মাঝে কিছুদিন সেখানে বিতর্কিত কর্মকা- কমে এলেও এখন আবার পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আসতে শুরু করেছে। স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, টেকনাফ থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটে।
টেকনাফ থানার পাশে ডিএসবি অফিস। এর পাশে একতলা একটি ভবন। সেখানে একটি কক্ষে থাকেন থানার উপপরিদর্শক সোহেল। তাঁর কক্ষের পাশে আছে একটি টর্চাল সেল। অভিযোগ আছে, ওসির নির্দেশে সেখানে আটক ব্যক্তিদের নির্যাতন করেন উপপরিদর্শক সোহেলসহ আরও কয়েকজন। নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে নিরপরাধ ব্যক্তি যেমন আছেন, তেমনি ইয়াবা ব্যবসায়ীরাও রয়েছেন। ওসি ওসমান গনি এই থানায় যোগ দেওয়ার পর থেকে ৫ মাসে ২৫ জনকে এই টর্চার সেলে নির্যাতনের তথ্য পাওয়া গেছে।
নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে উপপরিদর্শক সোহেল বলেন, আমাদের এখানে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষ আছে। আসামিদের ধরে এনে এখানে জিজ্ঞাসাবাদ করি। যারা মারধর বা নির্যাতন করেছি বলেছেন, তারা আমাকে বিপদে ফেলার জন্য বলেছেন। আর আমি পুলিশ। সবাইকে তো সন্তুষ্ট করতে পারব না।
একই প্রশ্নের জবাবে ওসি ওসমান গণিও সবকিছু অস্বীকার করে বলেন, আমার কক্ষে নির্যাতনের বিষয়টি জানা নেই। এই প্রতিবেদকের কাছে ছবি ও ভিডিও আছে মনে করিয়ে দিলে তিনি বলেন, তাহলে আমার খোঁজ নিতে হবে। থানার উপপরিদর্শক সোহেলের টর্চার সেলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে তথ্য দেন। ব্যবস্থা নেব। ওইখানে ওই রকম টর্চার সেল নেই।
ওসি ওসমান গণি ও উপপরিদর্শক সোহেল থানায় নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও নির্যাতনের শিকার এমন একজনের সঙ্গে কথা হয়েছে। তার বাড়ি টেকনাফের সাবরাংয়ে। ওই ব্যক্তি বলেন, থানায় একটি কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। বলা হয়, টাকা না দিলে অপহরণসহ হত্যা মামলায় গ্রেপ্তার করবেন। পরে নিয়মিত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে ছেড়ে দেয়।
অপহরণ বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাকিল আহমেদ বলেন, অপহরণের বেশির ভাগই মাদকসংক্রান্ত। কিছু হয় জেনুইন অপহরণ। আমরা এই বিষয়ে কাজ করছি। আমাদের কাছে গত বছরের মার্চ থেকে এই বছরের মার্চ পর্যন্ত ৬২ জন অপহরণের তথ্য আছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।