আগুনে বিদ্যুৎ বিভ্রাট, লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ
বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছে হাজারো যাত্রী। খবর আল জাজিরার।
ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো জানায়, বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় তারা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। এ কারণেই তারা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এক্স হ্যান্ডলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো বিমানবন্দর কিছুদিন বন্ধ থাকবে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানায়, বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব অন্তত এক হাজার ৩৫১টি ফ্লাইটের ওপর পড়বে। ১২০টি ফ্লাইটকে অন্যত্র অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
হিথ্রোর এক মুখপাত্র আল জাজিরাকে বলেছে, আমরা যাত্রীদের বিমানবন্দরে আসা ঠেকানোর চেষ্টা করছি এবং এয়ারলাইন সংশ্লিষ্টদের সঙ্গে বিলম্বিত, স্থানান্তরিত বা বাতিল হওয়া ফ্লাইট নিয়ে কাজ করছি।
....................................................
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।