আগামী বাজেটেও গুরুত্বপূর্ণ ইস্যু হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ -সিপিডি
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আশির, ১৩৯২ শামসী সন , ১৮ মার্চ, ২০২৫ খ্রি:, ৩ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আগামী বাজেটেও গুরুত্বপূর্ণ ইস্যু হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। সেই কারণে বিষয়টিতে মনোযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেছে সেন্টার পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি বলছে, বর্তমানে মূল্যস্ফীতি কিছু কমেছে। তবে এটা বাংলাদেশ ব্যাংকের নীতি সুদ বৃদ্ধির কারণে, নাকি শীতে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ার কারণে, এখনো তা বলার সময় আসেনি। এর জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ওই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ফাহমিদা খাতুন বলেন, সর্বশেষ জানুয়ারি-ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশ ছিল। শহরের চেয়ে গ্রামে বেশি ছিল। আবার খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চেয়ে খাদ্যে বেশি ছিল। বর্তমানে খাদ্যে মূল্যস্ফীতি আগের মাসগুলোর চেয়ে কিছুটা কমেছে। তবে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে মূল্যস্ফীতি আরও বাড়বে।
তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণেও বাংলাদেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ পাল্টাপাল্টি যে শুল্ক বাড়িয়ে চলছে, এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জুনের মধ্যে ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক যে লক্ষ্য ঠিক করেছে, সেটি বাস্তবায়ন নাও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)