আগামী অর্থবছর বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার হবে ৮ লাখ ৫ হাজার কোটি টাকা, যা চলমান ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বাজেটের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে ও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সরকার চলতি অর্থবছরের বাজেটের আকার কমানো এবং আগামী অর্থবছরে আরও কম রাখার পরিকল্পনা করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গত অনুষ্ঠিত রাজস্ব সমন্বয় পরিষদের সভায় ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেটের পরিকল্পনা উত্থাপন করা হয়।
বৈঠকের খসড়া অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার হবে ৮ লাখ ৫ হাজার কোটি টাকা, যা চলমান ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বাজেটের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি।
ঐতিহাসিকভাবে, সরকার বিদায়ী বাজেটের চেয়ে নতুন বাজেটের আকার ১২ থেকে ১৩ শতাংশ বাড়িয়েছে।
একইভাবে সরকার চলতি বাজেট ৫১ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ১০ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে পারে।
সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি হবে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যা মূল বাজেটে ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।