আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে -জিএম কাদের
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২০ মে, ২০২৪ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র হারিয়েছে আওয়ামী লীগ, তারা এখন পরগাছায় পরিণত হয়েছে, সেকারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবেও রাখছে না। ফলে দেশ ও জনগণ মহা সঙ্কটে বিরাজ করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
সাংবাদিকদের সাথে আলাপাকালে জিএম কাদের বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা এবং তারা রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র হারিয়েছে। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখতে পাই না। দল হিসেবে এখন তারা কিছু পেশাজীবি, সরকারি চাকরিজীবির সংঘবদ্ধ বলয় তৈরি হয়েছে।
জিএম কাদের বলেন, আগে আওয়ামী লীগের বৈশিষ্ট ছিল তারা জনগণকে ধারণ করতো। এখন তারা জনগণের কাঁধে চেপে বসেছে। আগে তারা একটা বড় গাছের মতো ছিল। যেখানে সবাই বিশ্রাম নিতে পারতো। এখন সেটা হয়ে গেছে পরগাছা।
জিএম কাদের বলেন, এখন অন্ধ আনুগত্যের কিছু সংঘবদ্ধ গোষ্ঠিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। সেকারণে হাস্যকর বিভিন্ন কাহিনী করে যাচ্ছে। সেকারণে তারা পাত্তাও দিচ্ছে না কাউকে। এই দুনিয়াতে তাদের বাইরে আর কোনো মানুষ আছে সেটা তারা হিসাব করে না। অত্যন্ত কঠিনভাবে তারা নিয়মবহির্ভূত কাজ করছে। আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটা কাল্টে রুপান্তরিত হয়েছে। এবং তারা সেই বিহেভিয়ার করছেন। তারা দেশ এবং দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব কারণে বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা দিচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)