আইসিসিতে পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে
আন্তর্জাতিক অপরাধ আদালতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইসিসিতে পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে।
স্ক্যান্ডিনেভিয়ান দেশটি বলছে, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা ‘বাধ্য’।
আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে পরগাছা নেতানিয়াহুকে এবং তার কাপুরুষ প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করবে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে গত মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিলো।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ।
নরওয়ের একটি অনলাইন সংবাদপত্র বলেছে, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে (গ্রেফতার করে) প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পনের ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী।
কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত কিনা তা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের প্যানেল বিবেচনা করবে বলে উল্লেখ করে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে নরওয়ের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তরের আশা করতে হবে। ‘আমরা আশা করি, আইসিসির সমস্ত রাষ্ট্রীয় দল একই কাজ করবে।’
এদিকে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি আইসিসির আবেদনের বিরোধিতা করেছে। পরোয়ানা জারি হলে ওয়াশিংটন আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। তবে ফ্রান্স আইসিসির সিদ্ধান্তের সঙ্গে ঐকমত্য ঘোষণা করেছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।