আইসিজের নির্দেশ না মানলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আন্তর্জাতিক অপরাধ আদালত দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েলকে নির্দেশ দিয়েছে দক্ষিণ গাজার রাফায় গণহত্যামূলক হামলা বন্ধ করতে। কিন্তু এই নির্দেশকে অস্পষ্ট বলে রাফায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। এই ঘটনার জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিকেল মার্টিন জানায়, সে ও তার ইউরোপীয় ইউনিয়নের সহকর্মীরা একটি 'উল্লেখযোগ্য' আলোচনায় অংশ নিয়েছে, যেখানে সিদ্ধান্ত এসেছে, ইসরায়েল যদি আন্তর্জাতিক মানবিক আইন অমান্য করতে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
মার্টিন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের বলেছে, 'প্রথমবারের মতো ইইউর কোনো বৈঠকে আমি নিষেধাজ্ঞা নিয়ে উল্লেখযোগ্য ও বাস্তবসম্মত আলোচনা দেখতে পেয়েছি। আমরা এ ধরনের উদ্যোগে "কী হতে পারে" সেটা নিয়ে আলোচনা করেছি।
আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আরটিই মার্টিনের বরাত দিয়ে জানায়, বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে অবৈধ ও সহিংস বসতি স্থাপনকারীদের সমর্থন ও সহায়তাকারী ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)