বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
সম্পাদকীয়-১

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাব্যার্থ অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীকে আরো ক্ষমতা দিয়ে প্রতিকার পাওয়া যেতে পারে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, রাত ১:২৯
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাব্যার্থ অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীকে আরো ক্ষমতা দিয়ে প্রতিকার পাওয়া যেতে পারে

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সর্বসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, আইন ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কথিত রাষ্ট্রের প্রধান কাজ।
এক প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে সরকার পরিবর্তনের পর পর্যন্ত আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধে মুহাম্মদপুরেই খুন হয়েছে ১৫ জন। গত ৩ মাসে ঢাকায় বেশ কিছু চাঞ্চল্যকর ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা ডাকাতরা নিজেদের যৌথ বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার এক বাসা হতে ৭৫ লক্ষ টাকা ও ৭০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। ১৮ অক্টোবর সমন্বয়ক পরিচয়ে উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি বাসায় হানা দেয় ৯-১০ জন। বাসার বাসিন্দা চাঁদা দিতে রাজি না হলে এক পর্যায়ে তারা বাসায় লুটপাট শুরু করে, নিয়ে যায় ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লক্ষ টাকা। মোহাম্মদপুরে দিনদুপুরে তরুণীর ব্যাগ ছিনতাই হয়। এসব ঘটনা শুধু ছাত্র-জনতার বিজয়ের আনন্দকেই ম্লান করছে না, সাধারণ মানুষের মধ্যেও হতাশা তৈরী করছে। রাষ্ট্র ও সমাজের জন্য এই পরিস্থিতি আদৌ শুভ কোনো বার্তা বহন করে না।
এর ফলে সমাজ ও ব্যক্তিজীবনে কী অবর্ণনীয় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা কেবল ভুক্তভোগীরাই অনুধাবন করছে। রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে সমাজকে এইভাবে দ্বন্দ্ব, সংঘাত, বিশৃঙ্খলার অভয়ারণ্য করে তোলার পরিনতি কত ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। ধর্মীয় অনুশাসনেও এটা গুরুতর অপরাধ। অশান্তি-বিশৃঙ্খলা তথা ফেতনা- ফ্যাসাদ সৃষ্টিকে পবিত্র কুরআন শরীফে হত্যার চাইতেও গুরুতর পাপ আখ্যায়িত করে মহান আল্লাহ তায়ালা বলেছেন, 'ফেতনা (দাঙ্গা, বিশৃঙ্খলা, নৈরাজ্য) হত্যা অপেক্ষা গুরুতর পাপ। ' (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৯১)।
এমতাবস্থায় বর্তমান অরাজক পরিস্থিতির প্রেক্ষাপটে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ও বাহিনীগুলিকে কার্যকরভাবে মাঠে নামতে হবে। সকল ধরনের দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য রুলস অব এনগেজমেন্ট অনুসারে যতটুকু ফোর্স প্রয়োগ করা দরকার, তা নির্দ্বিধায় করতে হবে। সংবিধানের ৩৬ ও ৩৭ অনুচ্ছেদ সেই ক্ষমতা তাদের দিয়েছে। সুতরাং, সর্বাগ্রে বিবেচ্য হউক ব্যক্তি ও রাষ্ট্রের নিরাপত্তা।
৫ আগস্টের পর পর কারাগার হতে দাগি আসামিদের পলায়নের কথা আমরা জানি। ওই সময়ে বিভিন্ন থানা ও পুলিশের নিকট হতে ছিনিয়ে নেয়ার ঘটনাও অজানা নয়। পুলিশেরই হিসাব অনুযায়ী, সারাদেশে তাদের ৫ সহস্র ৭৩২টি অস্ত্র খোয়া গেছে, তন্মধ্যে ৪ সহস্র ২৮৩টি উদ্ধার হলেও এখনও পুলিশের প্রায় দেড় সহস্র অস্ত্রের খবর নাই। স্মরণ করা যেতে পারে, ৫ আগস্টের পর বহু চিহ্নিত সন্ত্রাসীও কারাগার হতে বের হয়েছে। নিরাপত্তা-সংশ্লিষ্ট অনেকের আশঙ্কা, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হতে পারে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ ঘিরে।
আমরা জানি, পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত নিয়মিত বাহিনীগুলির এহেন দুর্বলতার কারণেই সেনাবাহিনী নূতন সরকার গঠনের প্রায় তিন মাস পরও বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে; এমনকি তজ্জন্য তাদের নজিরবিহীনভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও প্রদান করা হয়েছে। এতদসত্ত্বেও অপরাধজনক কর্মকা- নিয়ন্ত্রণে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে।
এটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও অক্ষমতা বলেই প্রতীয়মান হচ্ছে। এক্ষেত্রে সরকার সশস্ত্রবাহিনীকে আরো সক্রিয় করবে এটাই জনপ্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। ২২ ঘণ্টা আগে যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। ২ দিন আগে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। ৩ দিন আগে হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস… ৩ দিন আগে নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। ৬ দিন আগে দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। ১৮ নভেম্বর, ২০২৬ জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৬ নভেম্বর, ২০২৬ “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১১ নভেম্বর, ২০২৬ খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬ সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ নভেম্বর, ২০২৬