আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করলো বিএনপি
নারী ও শিশু নির্যাতন, সম্ভ্রমহরণ ও হত্যা এবং ভুক্তভোগীদের সহায়তার লক্ষ্যে “নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল জুমুয়াবার (১৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি দেশব্যাপী ৮৪টি সাংগঠনিক জেলায় নারী-শিশু নির্যাতন, সম্ভ্রমহরণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করবে এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যসেবা প্রদান করবে। এ লক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।