অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এলসন ফুডসের কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ইশরাত সিদ্দিকা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এখানে অভিযানটি পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের মালিকানাধীন এ কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদের তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়। তাছাড়া আগামী এক মাসের মধ্যে এ কোম্পানির উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে তাদের বড় ধরনের শাস্তি দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।