অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ১ লাখ ২০ হাজার মানুষ
, ২৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ রবি , ১৩৯২ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
অস্ট্রেলিয়ার দক্ষিণে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের পর এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।
জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের সীমান্তে গাছ পড়ে বহু হতাহতের ঘটনাও ঘটেছে।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাসিন্টা অ্যালান সংবাদ সম্মেলনে জানায়, ভিক্টোরিয়ার স্টেট ইমার্জেন্সি সার্ভিস রাতে দুই হাজার ৮০০ এরও বেশি কল পেয়েছে, যার বেশিরভাগই গাছ পড়ে যাওয়া এবং ভবনের ক্ষতির জন্য।
সে জানায়, গত সোমবার অন্তত এক লাখ ২১ হাজার মানুষ বিদ্যুৎহীন ছিল।
রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে আবহাওয়া সতর্কতা বহাল রয়েছে। কারণ রাতে প্রতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস রাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে।
ভিক্টোরিয়া রাজ্য সরকার স্থানীয়দের বিপজ্জনক ঢেউ, পাহাড়ের এলাকা এবং বন্যা কবলিত নিচু উপকূলীয় এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
দক্ষিণের দ্বীপ রাজ্য তাসমানিয়াতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)