অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু, মেরে ফেলা হবে কোটি কোটি হাঁস মুরগি
অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। স্থানীয় হাঁসের ফার্মগুলোতে ভাইরাসটি দেখা দিয়েছে। দেশটির অন্যতম বৃহৎ শহর মেলবোর্নের কাছের পাঁচটি হাঁসের খামারে ইতোমধ্যে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট জানিয়েছে, ওই হাঁসের ফার্মগুলোর আশেপাশে কোয়ারেন্টিনের ব্যবস্থা তৈরি করা হয়েছে। দেশটিতে ভাইরাসটির দুটি স্ট্রেইন এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। এই দুটি ভ্যারিয়েন্টই বেশ নতুন। চারটি ফার্মে এইচ৭এন৩ ভ্যারিয়েন্ট ও একটি ফার্মে এইচ৭এন৯ ভ্যারিয়েন্ট শনাক্ত করা গিয়েছে। এসব ভ্যারিয়েন্ট সাধারণ বার্ড ফ্লু ভাইরাস এইচ৫এন১ থেকে অনেকটাই আলাদা। সংশ্লিষ্টরা মনে করছে, এই গযব আরো ছড়িয়ে পড়তে পারে।
দেশটির ফেডারেল কৃষিমন্ত্রী বলেছে, গযব ঠেকাতে অন্তত ২১ থেকে ২২ মিলিয়ন হাঁস মুরগিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রে গবাদি পশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছিল। এছাড়া ভারতেও ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।