অস্ট্রেলিয়ায় গণভোট: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব প্রত্যাখ্যান
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আদিবাসী ও টরেস আইল্যান্ডের মানুষদের স্বীকৃতি এবং 'ভয়েস টু পার্লামেন্ট' নামে পরিষদ গঠনের জন্য সংবিধান পরিবর্তন করতে রাজি নন অস্ট্রেলিয়ার অধিকাংশ নাগরিক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) 'ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট' শীর্ষক গণভোটে বেশিরভাগই 'না' ভোট পড়েছে। ১ কোটি ৭০ লাখের বেশি নাগরিক ১২২ বছরের পুরনো সংবিধান পরিবর্তন করতে রাজি কি না, এমন প্রশ্নে গণভোটের জন্য নথিভুক্ত হয়। ব্যালট পেপারে শুধু 'হ্যাঁ' অথবা 'না' লিখে ভোট দিয়েছে তারা।
২০২২ সালে ফেডারেল নির্বাচনের আগে এই গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি।
অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ আদিবাসী। তারা প্রায় ৬০ হাজার বছর ধরে বর্তমানে অস্ট্রেলিয়া নামে পরিচিত ভূখ-টিতে বসবাস করে এলেও রাষ্ট্রটির সংবিধানে তাদের কোনো উল্লেখ নেই। প্রায় সব ধরনের আর্থ-সামাজিক হিসাবেও তারা দেশটির সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ।
আদিবাসীদের আয়ু অন্যদের তুলনায় ৮ বছর কম, তাদের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণ, স্বাস্থ্য, শিক্ষা এবং শিশুমৃত্যুর দিক থেকেও তাদের অবস্থান পেছনের দিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)