অস্ট্রেলিয়ার পূর্বে বজ্রঝড়, উত্তরে বইছে তাপপ্রবাহ
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পূর্ব অস্ট্রেলিয়ার কিছু অংশে বজ্রঝড়ের কারণে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে বইছে ঝড়ো বাতাস। বৈরী এই আবহাওয়া কয়েকদিন অব্যাহত থাকবে। নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যে ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
একটি প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডেভিড গ্রান্ট বলেছে, ‘আমরা এখন বজ্রপাতের আরেকটি সক্রিয় সময়ে প্রবেশ করছি। আরও বিচ্ছিন্ন এবং খুব বিপজ্জনক বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।’
ঝড়টি দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের পোর্ট ম্যাককুয়ারি থেকে কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটন পর্যন্ত এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) এরও বেশি প্রসারিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ঝড়ের প্রভাব দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিছু অঞ্চলে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে দুই ঘন্টার মধ্যে প্রায় ১১০ মিলিমিটার (৪.৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছে, যা প্রায় এক মাসের মোট বৃষ্টিপাতের সমান। এসময় শিলাবৃষ্টি হয়েছে ৬ সেন্টিমিটারের (২.৪ ইঞ্চি) মতো।
দেশটিতে গত ২৫ ও ২৬ ডিসেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ১০ জনের প্রাণহানি হয়েছিল। পূর্বাঞ্চলের কয়েক হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। এর আগে, চলতি মাসের শুরুর দিকে ঘূর্ণিঝড় জ্যাস্পার আঘাত হানার পরে সেখানে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, অস্ট্রেলিয়ার উত্তর এবং পশ্চিমে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খনির শহর মার্বেল বারে শনিবারের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)