অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যা, শহরে কুমির
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে বন্যায় আটকে পড়া দুই শতাধিক বাসিন্দাকে উদ্ধার করেছে। বন্যার ফলে বিচ্ছিন্ন এলাকার মানুষজনকে উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় জাসপারের আঘাতে কুইন্সল্যান্ড রাজ্য বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। কুইন্সল্যান্ড রাজ্যের অর্থমন্ত্রী ক্যামেরন ডিক বলেছে, গতকাল সোমবার আবহাওয়ার পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এতে রাজ্যে শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
সে বলেছে, ৩০০ বাসিন্দার শহরটি সাগরের নোংরা পানি ও কাদায় ভরে গেছে। সেখানে শহরের মধ্যে কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।
স্থানীয়রা বলেছে, গ্রামীণ এলাকা ইনগামেও বন্যার পানিতে কুমির ভেসে বেড়াচ্ছে। গাছগাছালির কারণে সব কুমির দেখাও যাচ্ছে না। অস্ট্রেলিয়ার কেয়ার্নস বিমানবন্দরগামী সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে আটকা পড়েছে যানবাহন।
কেয়ার্নসের চারপাশে বন্যার পানি। প্রায় দেড় লাখ মানুষের এই শহরের রাস্তাঘাট, মহাসড়ক পানিতে তলিয়ে গেছে।
গত রোববার কেয়ার্নস আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে, পার্ক করে রাখা উড়োজাহাজ বন্যার পানিতে। ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ।
কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস বলেছে, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাইলস বলেছে, ‘আমাদের কাছে যত নৌকা আছে, কেয়ার্নসের মানুষকে উদ্ধার করতে সবই আমরা কাজে লাগাচ্ছি। বিশেষ করে যারা নিজেরা বের হয়ে আসতে পারছে না, এসব নৌকা দিয়ে তাদের উদ্ধার কাজ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)