অস্ট্রেলিয়ার অন্তত ১০ লাখ পরিবার খাদ্য সংকটে ভুগছে
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ পরিবার পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে সংগ্রাম করছে বলে ফুডব্যাঙ্ক অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, সন্তানদের ক্ষুধা থেকে রক্ষা করতে এই পরিবারগুলোর বাবা-মা খাবার খাওয়া থেকে হয় বিরত থাকছে অথবা সারাদিন অভুক্ত থাকছে।
দেশটির আট লাখ ৭০ হাজারেরও বেশি পরিবার যারা বছরে ৩০ হাজার অস্ট্রেলীয় ডলারেরও কম আয় করে তারাই এমন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সংখ্যা ২০২২ সাল থেকে পাঁচ শতাংশ বেশি।
ফুডব্যাঙ্ক অস্ট্রেলিয়ার দাবি, তারা অস্ট্রেলিয়ার বৃহত্তম ক্ষুধা ত্রাণ দাতব্য সংস্থা। তারা বলছে, একক অভিভাবকের পরিবারগুলোই সবচেয়ে কষ্টে আছে। এ ধরনের দুই তৃতীয়াংশেরও বেশি পরিবার খাদ্য সংঙ্কটের মোকাবেলা করছে।
এক বিবৃতিতে ফুডব্যাঙ্ক অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিয়ানা কেইসি বলেছে, আমরা এমন সব পরিবার দেখছি যারা কোনো রকমে বেঁচে আছে, তারা এখন তাদের সামর্থ্যের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে আর অকল্পনীয় সব বিকল্প বেছে নিচ্ছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল ও মুদি পণ্যের উচ্চ মূল্যের মিলিত প্রভাবের কারণে লোকজন অপরিহার্য মৌলিক খাদ্যও কাটছাট করতে বাধ্য হচ্ছে।
ফুডব্যাঙ্ক অস্ট্রেলিয়ার প্রতিবেদন বলছে, আত্মীয়-স্বজন ও বন্ধুরা আর সাহায্য করার অবস্থায় না থাকায় আরও বেশি পরিবার খাদ্য ত্রাণ দাতব্য সংস্থাগুলোর দ্বারস্থ হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)