অসুস্থ বাবাকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তায় ফেলে যায় ৩ ছেলে
, ০১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রোদ, বৃষ্টি, ধুলাবালি আর রাতের মৃদু কুয়াশার মধ্যেই গত ১০ দিন ধরে মহাসড়কের পাশেই পড়েছিলেন অসহায় এক বাবা। চিকিৎসা করিয়ে বাড়ি নেওয়ার পথে পঙ্গু বাবাকে গাড়ি থেকে নামিয়ে মহাসড়কের পাশে হুইল চেয়ারে বসিয়ে রেখে চলে যায় ছেলেরা। ১০ দিন পার হয়ে গেলেও তার সন্তানদের কেউই নিতে আসেনি তাকে।
রোববার (১৫ অক্টোবর) বিষয়টি ফেসবুকে জানার পর লোক পাঠিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান জাপান প্রবাসী কুমিল্লার যুবক কে এম আমির হোসেন। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। কে এম আমির হোসেন ওই বৃদ্ধের যাবতীয় চিকিৎসা খরচ দিয়েছেন।
স্থানীয়রা জানান, গত ৫ অক্টোবর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় ১০ দিন ধরে ওই বৃদ্ধ পড়েছিলেন। প্যারালাইসের কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। অস্পষ্ট ভাষায় শুধু জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা তিনি। তার নাম সাত্তার। তিন ছেলে ও এক মেয়ে রয়েছে তার। তবে বৃদ্ধের ছেলেদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বৃদ্ধ সাত্তার বলেন, আমার ছেলেরা ঢাকার একটি হাসপাতালে আমাকে চিকিৎসা করায়। চিকিৎসা শেষ করে বাড়ি যাওয়ার পথে এখানে (চান্দিনার বড় গোবিন্দপুর বাসস্ট্যান্ড) নামায় দেয়। এখানে রেখে বলে পরে নিয়ে যাবে, আমি যেন এখানেই থাকি।
ছেলেরা আসবে এই আশায় গত ১০ দিন ধরে অপেক্ষায় আছেন বৃদ্ধ এই বাবা। কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলছেন, আমার ছেলেরা আমাকে নিয়ে যাবে। আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আমি এখানেই থাকব। ওরা আসবে। আমাকে নিয়ে যাবে বাড়িতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)