অশান্ত পাহাড়ে শান্তি ফেরাবে ‘সীমান্ত সড়ক’
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সন্ত্রাসবাদী দল জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া- শুরু থেকেই বলা হচ্ছিল, বাংলাদেশের নতুন এ সংগঠনটি পার্বত্য এলাকায় আস্তানা গেড়েছে। শুধু তা-ই নয়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের সঙ্গে প্রশিক্ষণ নিতে চুক্তিবদ্ধ হয় তারা।
যৌথ অভিযানে হিন্দালের সদস্যরা অনেকটা কোণঠাসা হলেও পাহাড়ে এখনও সক্রিয় কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল আর্মি। সম্প্রতি কেএনএফের আইইডি বা পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত হন দুই সেনা সদস্য। হিন্দাল বা কেএনএফ ছাড়াও নামে-বেনামে আরও অনেক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় পাহাড়ে। যে কারণে মাঝে মাঝেই রক্তাক্ত হয় সবুজ পাহাড়।
লোকালয়ে এসে অপরাধ করে গহিন পাহাড়ে অনায়াসেই সটকে পড়ছে দুষ্কৃতকারীরা। যোগাযোগব্যবস্থার দুর্বল দশার কারণে আইনশৃঙ্খলা বাহিনীকেও অপারেশন চালাতে বেগ পেতে হয়। তবে সেই পরিস্থিতির উত্তরণ ঘটাবে একটি সড়ক। এমন আশা এ সড়ক তৈরির দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সীমান্ত সড়ক প্রকল্পের কর্মকর্তা কর্নেল ভূঁঞা মোহাম্মদ গোলাম কিবরিয়ার।
তিনি বলেন, ‘সড়কটি হলে এ অঞ্চলে বিজিবি, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যাতায়াত বেড়ে যাবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে আমি মনে করি।’
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ১ হাজার ৩৬ কিলোমিটার দীর্ঘ এ সীমান্ত সড়কটি নির্মাণ করছে তিনটি পর্যায়ে। যার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০২৪ সালে। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়কের মধ্যে ১৭৩ কিলোমিটার সড়ক এরইমধ্যে যান চলাচলের উপযোগী। বাকি ৭১৯ কিলোমিটার সড়ক তৈরি হবে আগামী ১০ বছরের মধ্যে।
বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার লাগোয়া সীমান্ত ধরে রামগড় থেকে টেকনাফ পর্যন্ত তৈরি হচ্ছে সড়কটি। সমতলের চেয়ে পাহাড়ি এলাকায় আত্মগোপন করা সহজ। তাই শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই অপরাধীদের পছন্দের জায়গা পাহাড়ি অঞ্চলগুলো। সীমান্তের এ সড়কটি ধীরে ধীরে উন্মুক্ত করছে পাহাড়ি সব আড়াল-অন্তরাল। ফলে এ পথ সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি এ অঞ্চলের অপরাধ কমাতেও সাহায্য করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












