অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, অগ্রাধিকার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে -অর্থমন্ত্রী
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে তা মোকাবিলায় পদক্ষেপ নিতে সময় চান তিনি।
সচিবালয়ে অর্থমন্ত্রী হিসেবে প্রথম কার্য দিবসে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘চ্যালেঞ্জের কথা আমরা সবাই জানি; এখন সেগুলো সমাধান করতে হবে।’ তবে অগ্রাধিকার হিসেবে এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন তিনি।
এই পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানি বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করে; এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় কীভাবে হবে। জবাবে মাহমুদ আলী বলেন, মিলেমিশে কাজ করতে হবে; অর্থ মন্ত্রণালয় একা পারবে না।
অর্থ পাচার রোধ ও টাকার মূল্য কমে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেখি, এ বিষয়ে কী করা যায়।’
সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’
টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে; আমাদের অতটা হয়নি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে; দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)