অযাচিত ব্যবহারে কার্যকারিতা হারাচ্ছে প্রচলিত অ্যান্টিবায়োটিক
পৃথিবীতে কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে আসছে। দীর্ঘধিন ধরে নতুন কোনো গ্রুপের অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়নি। অন্যদিকে অযাচিত ব্যবহারের ফলে কার্যকারিতা হারাচ্ছে প্রচলিত অ্যান্টিবায়োটিক। ফলে একবিংশ শতাব্দীর ভয়াবহতম সমস্যার সম্মুখীন বিশ্ব।
গত বুধবার (২৩ নভেম্বর) বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টস কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট অংশ নেন।
আইইডিসিআর’র মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স প্রতিরোধে সার্ভিলেন্স প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।