অবৈধ বিয়ের মামলায় ইমরান খানের আপিল খারিজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অবৈধ বিয়ের মামলায় সাজা থেকে অব্যাহতি চেয়ে করা আপিল খারিজ করেছেন আদালত। গত বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও সেশন আদালত এই রায় দিয়েছেন।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেন। তার কয়েক মাস পরেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু অন্যান্য সাবেক প্রধানমন্ত্রীদের মতো তিনিও মেয়াদ শেষ করতে পারেননি। ২০২২ সালের ১০ এপ্রিল বিরোধী এমপিদের অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন, তখনও তার মেয়াদের দেড় বছরের বেশি সময় বাকি ছিল।
ইমরান ও বুশরার বিয়ের পর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা এই বিয়ে অবৈধ দাবি করে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বুশরার সঙ্গে খাওয়ার মানেকার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছিল ২০১৭ সালের নভেম্বর মাসে। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান বুশরাকে বিয়ে করেন।
পবিত্র দ্বীন ইসলাম উনার বিধান অনুযায়ী, বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর মুসলিম নারীদের নতুন বিয়ের আগে ৩ মাস অপেক্ষা করতে হয়, যাকে বলা হয় ‘ইদ্দত’। খাওয়ার মানেকার অভিযোগ, ‘ইদ্দত’ পূর্ণ হওয়ার আগেই ইমরান খান বুশরাকে বিয়ে করেন, ফলে এই বিয়ে অবৈধ।
ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় মামলাটি স্থগিত ছিল, তবে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলা পুনরায় শুরু হয়। ২০২৩ সালে বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে, যাতে ইমরান ও বুশরাকে ৭ বছর কারাদ- দেওয়া হয়।
এই রায় বাতিলের জন্য ইমরান খানের আইনজীবীরা ইসলামাবাদের জেলা ও সেশন আদালতে আপিল করেন। গত বৃহষ্পতিবার বিচারক আফজাল মাজোকা এই আপিল খারিজ করে দেন।
রায় ঘোষণার পর ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ হতাশা প্রকাশ করেছে। দলের মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি এই রায়কে ‘হাস্যকর’ ও ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে বলেন, আজ পাকিস্তানের বিচারব্যবস্থার জন্য একটি কালো দিন। ক্ষমতাবানরা যখন বিচারব্যবস্থাকে তাদের স্বার্থে ব্যবহার করে, তখন দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।