অবৈধ অনুপ্রবেশে ১ বিএসএফকে আটক করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক:
অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এসময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পর তাকে ফেরত দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।