মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
পায়রা বন্দর:

অপ্রশস্ত সড়কে দুর্ভোগে পড়তে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩, সকাল ৪:১৩
অপ্রশস্ত সড়কে দুর্ভোগে পড়তে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসী

পটুয়াখালী সংবাদদাতা:
পায়রা বন্দরে কন্টেইনার পরিবহন শুরু হলে অসহনীয় যানজটের মুখোমুখি হতে হবে পটুয়াখালী, বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের। কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটি দুই লেনের হওয়ায় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে গিয়ে এই সড়কে দুর্ঘটনার সম্ভবনাও রয়েছে। এতসব শঙ্কার মধ্যেও সড়ক প্রশস্তকরণে কোনো খবর নেই এখনো। সড়ক ও জনপথ বিভাগ বলছে আপাতত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়েই যানবাহন চলাচল নিশ্চিত করা হবে।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পটুয়াখালী, বরিশাল অঞ্চলে বেড়েছে যানবাহনের চাপ। এখন সাড়ে চার থেকে ৫ ঘণ্টায় সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছানো যায়। আর পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটা থেকে দেশের এমন কোনো জেলা নেই যেখানে বাস চলাচল করছে না। ফলে প্রতিদিন এই সড়কে শত শত যাত্রীবাহী বাস চলাচল করছে।
এমন পরিস্থিতিতে আগামী এপ্রিল কিংবা মে মাসে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্র বন্দরে পণ্য পরিবহন শুরু হলে এই সড়কে নতুন করে প্রতিদিন সহস্রাধিক ট্রাক চলাচল শুরু করবে। তবে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত পুরো সড়কটি প্রসস্ত না হওয়ায় এবং দুই লেনের হওয়ায় দুর্ভোগ পৌঁছাবে চরমে।
এছাড়া এই সড়কের পাশে বাজার এবং বিভিন্ন স্থান জনবহুল। ফলে বাড়তি যানবাহন চলাচলের কারণে যেমন ধীরগতির সৃষ্টি হবে তেমনি অসহনীয় যানজটের মুখোমুখি হতে হবে বলেও মনে করেন জেলার ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধিরা।
পটুয়াখালী পৌরসভার মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, একটি বন্দরে ব্যবহার উপযোগী সড়ক এখনও নেই। বর্তমানে পটুয়াখালী থেকে ভাঙ্গা পর্যন্ত সড়কের মাঝে কোনো ডিভাইডার নেই। দুটি গাড়ি ক্রস করতেই সমস্যার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে প্রতিদিন এই সড়কে যদি সহগ্রাধিক ট্রাক চলাচল করে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। এছাড়া এই মহাসড়কের পাশে কোনো সার্ভিস লেন না থাকায় তিন চাকার ধীর গতির যানবাহনগুলো চলচল করে। এতে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেতে পারে।
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়িক নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের মানুষের কাছে পদ্মা সেতু একটি আশির্বাদ। এই সেতু চালু হওয়ার পর এই এলাকার ব্যবসা-বাণিজ্যে সুবাতাস বইছে। কুয়াকাটা কেন্দ্রিক পর্যটন ব্যবসায় এখন চাঙ্গাভাব। তবে পায়রা বন্দরের প্রথম টার্মিানালে পণ্য ও কন্টেইনার পরিবহন শুরু হলে এই সড়কে যানবাহনের যে চাপ বাড়বে তাতে সড়কে যানজটের সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে ভোগান্তি বাড়বে। এ বিষয়ে এখনই করণীয় নির্ধারণ এবং সে অনুযায়ী কাজ করা দরকার।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, ২০১৬ সালে চালু হওয়ায় পায়রা বন্দরে বর্তমানে বহিঃনোঙ্গরে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় ৩শ’ বিদেশি জাহাজ এই বন্দর ব্যবহার করেছে। এবছর বন্দরের প্রথম টার্মিনালে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে। এমন পরিস্থিতিতে সড়কে যানবাহনের চাপ বাড়বে। এ বিষয়ে করণীয় নির্ধারণে এরইমধ্যে আমরা সড়ক ও জনপথ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মহলে চিঠিপত্র দিয়েছি।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ বলেন, পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৮৪ কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য জরিপ কাজ চলছে। আগামী জুনে জরিপ শেষ হলে শুরু হবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এরপর সড়কটির দুই পাশ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। এটি একটি বড় ধরনের প্রকল্প, হয়তো এক্ষেত্রে বিদেশি কোনো ফান্ডের প্রয়োজন হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে