অপেক্ষা-পর্যবেক্ষণ ছাড়া কিছু করার নেই, কর্মীদের বলছেন আ.লীগ নেতারা
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পেরোলো। এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি দলটির নেতাকর্মীরা।
প্রায় সব নেতাকর্মীই এখনো আত্মগোপনে। এর মধ্যে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের দু-একজন নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন কিছু কর্মী। যার সঙ্গেই আলাপ হচ্ছে, তাকেই আপাতত অপেক্ষা ও পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন ওই নেতারা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। তার সঙ্গে সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীও তাৎক্ষণিকভাবে আত্মগোপনে চলে যান। আত্মগোপন অবস্থায় ওই সময় অনেকেই দেশ ছেড়ে বিদেশে চলে যান। দেশ ছেড়ে যাওয়া নেতাদের অধিকাংশই ভারতে গেছেন। আবার কেউ কেউ ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে চলে যান।
আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারের ভয়ে তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না। আবার প্রকাশ্যে এলে হামলা হতে পারে বা জীবনের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমন আতঙ্ক এখনো তাদের মধ্যে রয়ে গেছে। অনেকের ক্ষেত্রে আত্মগোপনেও বেশিদিন থাকা সম্ভব হচ্ছে না। দীর্ঘ তিন মাস আত্মগোপনে থাকায় তারা অর্থনৈতিক, পারিবারিকসহ বিভিন্ন সংকট ও ঝুঁকির মধ্যে পড়েছেন। এখন তারা কী করবেন, আর কতদিন এভাবে থাকতে হবে কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না। সম্প্রতি জেল হত্যা দিবসসহ দলের দুই একটি দিবসে কেউ কেউ স্বল্প পরিসরে কিছু করার চেষ্টা করেও সফল হননি।
তাছাড়া এখন পর্যন্ত কর্মীদের প্রতি দলের কোনো স্পষ্ট দিক-নির্দেশনাও নেই। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, দুই একজন নীতি-নির্ধারণী পর্যায়ের নেতার সঙ্গে কখনো কখনো তাদের মোবাইল ফোনে কথা হচ্ছে। ওই নেতারা যখনই যার সঙ্গে কথা বলছেন, তাকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিচ্ছেন। কর্মীদের বলছেন, অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষা আর পর্যবেক্ষণ ছাড়া এখন কিছু করার নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












