অপতথ্য দিয়ে অপদস্থ না করার অনুরোধ গণপূর্তমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। দেশের প্রথম সারির পত্রিকাগুলো বিভিন্ন সময় তার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সাংবাদিকরা লেখার প্রয়োজনেই সত্য-মিথ্যা যাচাই না করেই মনগড়া লিখে দেয়, এই অভ্যাস ত্যাগ করতে হবে। কারো বিরুদ্ধে কিছু লিখতে হলে ভেবেচিন্তে লেখা উচিত। না হয় মিথ্যা তথ্য মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। কোনো রকমভাবে আমার নামে মিথ্যা কিছু লিখবেন না, সত্য লিখতে পারলে যা শাস্তি হয় আমি মেনে নেবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।