পর্দা পালন করা ফরজ:
অন্যের ঘরে প্রবেশ করার সুন্নতী তারতীব
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ রবি , ১৩৯২ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
ঘরওয়ালা অনুমতি না দেয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে:
যদি দরজা বন্ধ থাকে, তবে সে ইচ্ছা করলে যতক্ষণ ইচ্ছা অপেক্ষা করবে এবং অনুমতি প্রার্থনা করবে। অথবা দরজায় খটখটি দিবে। হযরত আবূ মুসা আল্ আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেছেন, হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মদীনা শরীফের দেয়ালের পার্শ্বে কূপের পাথর ভূমিতে আসলেন এবং উনার নূরুদ দারাজাত মুবারক (পাঁ মুবারক) দ্বয় কূপের মধ্যে প্রসারিত করলেন। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি দরজায় খটখটি দিলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, “উনার কাছ থেকে অনুমতি নিন এবং উনাকে জান্নাতের সুসংবাদ দান করুন। ”
অন্যের ঘরের দরজায় আওয়াজ করার সুন্নত তরীক্বা সংক্রান্ত:
খট্খটি দেয়ার পদ্ধতি হলো, এমন মৃদভাবে দেয়া যাতে ঘর ওয়ালা শোনে। খট্খটির মধ্যে কষ্টের কারণ সৃষ্টি করবেনা। হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করে বলেন, হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘর সমূহে তিনি আঙ্গুলসমূহ দ্বারা খট্খটি দিতেন। যা হযরত আবূ বকর আহমদ বিন আলী বিন ছাবিত আল্ খত্বীব রহমতুল্লাহি আলাইহি উনার ‘জামে’ এর মধ্যে বর্ণনা করেছেন। ”
ঘর ওয়ালার প্রশ্নের জবাবে অনুমতি প্রার্থনাকারী কি বলবে?
ছহীহাইন তথা ‘বুখারী ও মুসলিম শরীফ’ এবং অন্য কিতাবে হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একদা আমি হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি বললেন, “তুমি কে?” আমি জবাবে বললাম আমি। তখন হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “আমি আমি”! এরকম আমি আমি জবাব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অপছন্দ করলেন। ” আমাদের উলামা-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিম বলেন, হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এরকম জবাব অপছন্দ করেছেন, যেহেতু انا ‘আনা’ বা আমি শব্দ দ্বারা পরিচয় মিলে না। অনুমতির মধ্যে তার নাম উল্লেখ করার হুকুম রয়েছে। যেমন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম এবং হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়অলা আনহু উনারা নাম উল্লেখ করে অনুমতি প্রার্থনা করেছিলেন। কেননা, নাম উল্লেখের মধ্যে সুওয়াল জবাবের অস্পষ্টতা দূরিভূত হয়।
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। একদা তিনি হযরত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে আসলেন, যখন তিনি পান করার স্থানে ছিলেন।
তিনি বললেন السلام عليك يا رسول الله ‘আস্সালামু আলাইকা ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ السلام عليكم ايدخل عمر؟ ‘আস্সালামু আলাইকুম উমর কি প্রবেশ করতে পারে?” ‘ছহীহ্ মুসলিম’ শরীফে আছে। হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একদা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার কাছে আসলেন এবং বললেন, السلام عليكم هذا ابو موسى ‘আস্সালামু আলাইকুম, এ ব্যক্তি হযরত আবূ মুসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’ السلام عليكم هذا الاشعرى ‘আস্সালামু আলাইকুম, এ ব্যক্তি হযরত আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাট্টা কাফির (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২০)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই মহান আল্লাহ পাক উনার মনোনীত এবং পবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (২)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












