অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ মার্কেট
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর এর পার্শ্ববর্তী নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ মার্কেট বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, নিউ মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করার কিছু কার্যক্রম আছে। অদূর ভবিষ্যতে যেন মার্কেটে এ ধরনের অগ্নিকা- না ঘটে, সে বিষয়ে আমরা কাজ করব। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, মার্কেট কবে খুলবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদের নিয়ে আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। সবার সাথে বসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, ঈদের আগে কেন মার্কেটে মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। আমি অনুরোধ করব গোয়েন্দা সংস্থাগুলো যেন বিষয়টি খতিয়ে দেখে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।