অনলাইন জুয়ার ফাঁদে সর্বস্বান্ত বহু মানুষ
পাড়ার ছোট দোকানদার কিংবা বাস, ট্রাকের ড্রাইভার-হেলপার, শিক্ষার্থী কিংবা চাকরিজীবীÑ নানা পেশার বহু মানুষ জড়িয়ে যাচ্ছে অনলাইন জুয়ায়। কারণ এই খেলায় অংশ নেওয়াটা খুব সহজ। মোবাইল ব্যাংকিং হিসাব আর ইন্টারনেট সংযোগ থাকলেই চলে। দিনরাত ২৪ ঘণ্টাই সচল জুয়ার এই ‘অদৃশ্য’ আসর।
কয়েক মাস ধরে অনলাইন জুয়ার বিভিন্ন সাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে প্রতিনিয়ত বাড়ছে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা। কারণ সাত-আট মাস আগে একটি খেলায় যেখানে ৫০০ থেকে ৭০০ কোটি টাকার বাজি ধরা হতো, এখন তা ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা। বিভিন্ন লিগের একেকটি ম্যাচে সর্বোচ্চ ১০০০ কোটি টাকার বাজি ধরার নজির রয়েছে। কিন্তু কিছুদিন আগে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচে বাজির পরিমাণ দাঁড়িয়েছিল ২ হাজার কোটি টাকার বেশি। একটি সাইটে একটি খেলায় যখন এত টাকার বাজি ধরা হয় তখন অসংখ্য ওয়েবসাইটে অসংখ্য খেলায় বাজির মোট হিসাবটি সম্পর্কে ধারণা করা যায়। প্রতিদিন অন্তত লাখ-কোটি টাকার বাজি সংঘটিত হয় এসব অনলাইন সাইটে।
ফুটবলের জুয়ার বাজারও বিশাল। সম্ভবত আন্দাজ করাও কঠিন হবে। ফুটবলে স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের তারকাবহুল জনপ্রিয় ক্লাবের ম্যাচ ঘিরে চলে জুয়ার রমরমা আয়োজন। এতে সারা বিশ্বের মানুষ অনলাইনের মাধ্যমে খুব সহজেই অংশ নিচ্ছে। অনেক দেশের আইনেই জুয়া খেলা নিষিদ্ধ। তারপরও অবাধে চলছে জুয়া খেলা। এই খেলার জন্য প্রস্তুতি বলতে প্রয়োজন একটি ই-মেইল ঠিকানা, মোবাইল ফোনের নম্বর ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব নম্বর। মাত্র পাঁচ মিনিটে জুয়া খেলার সাইটে জমা হয়ে যাচ্ছে অর্থ, যেটা প্রকৃতপক্ষে জুয়ার দান। অনলাইন যুগ শুরুর আগে জুয়ায় অংশ নেওয়া এতটা সহজ ছিল না। এখন সব আয়োজন ঘরেই করা যায় বিধায় বিপুলসংখ্যক মানুষ এতে জড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বেড়েছে ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়া মানুষের সংখ্যাও।
বাংলাদেশে জুয়া আইনগতভাবে নিষিদ্ধ হলেও এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটেও প্রচার হতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ খেলাভিত্তিক সাইটগুলোতে এসব অনলাইন বেটিং কোম্পানির বিজ্ঞাপনের ছড়াছড়ি। এ রকম প্রচারের কারণেও অনেকে আকৃষ্ট হয়ে জুয়ার খাতায় (অনলাইনে) নাম লেখাচ্ছে। এতে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের অর্থও পাচার হয়ে যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।