অনলাইনে ‘শিশু নিখোঁজ’র শত শত পোস্ট, পুলিশ বলছে ভিন্ন কথা
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশজুড়ে শিশু নিখোঁজের বিভিন্ন তথ্য ও উৎকণ্ঠা নিয়ে সরগরম অনলাইন। বেশ কয়েকটি শিশু নিখোঁজের স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তবে পুলিশ ফেসবুকে এসব গুজবে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা ঘণ্টা কয়েক বাসায় ছিল না। আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল।
পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৬ জুলাই) দিনভর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিশু-কিশোর হারানোর তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলাকেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়।
একের পর এক শিশু নিখোঁজের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী বলেছে, এ ধরনের শিশু নিখোঁজের বহু পোস্ট আমাদের চোখে পড়েছে। তবে বিষয়টি গুজব মনে হচ্ছে। কারণ, এত শিশু নিখোঁজ হলে থানায় নিশ্চয়ই অভিযোগ আসতো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম সেল বলছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পোস্ট নিশ্চিত না হয়ে বিশ্বাস করবেন না। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)