মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বরই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমকবাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ

অটিজম

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, রাত ৩:৪৬
অটিজম
অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি স্নায়ুবিকাশজনিত সমস্যা, যেখানে সামাজিক সম্পর্ক স্থাপনে এবং চারপাশের পরিবেশ ও ব্যক্তির সঙ্গে যোগাযোগে সমস্যা হয় আর বারবার একই ধরনের সীমাবদ্ধ আচরণ করতে দেখা যায়।
অটিজমের সাধারণ বৈশিষ্ট্য
জন্মের পর শিশুর ১২ মাস বয়সের মধ্যে আধো আধো কোন কথা না বলা কিংবা পছন্দের বস্তুর দিকে ইশারা না করা। ১৬ মাসের মধ্যে কোনো একটি শব্দ বলতে না পারা। শিশুর বয়স বেড়ে যখন ২৪ মাস, তখনো দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে না পারা কিংবা ভাষার ব্যবহার রপ্ত করতে পারার পর আবার ভুলে যাওয়া। এমন শিশুদের দিকে লক্ষ করলে বোঝা যায়, বয়সোপযোগী সামাজিক আচরণ করতে পারছে না, নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না, সামাজিক সম্পর্ক তৈরিতে সমস্যা হচ্ছে, পছন্দের বা আনন্দের বস্তু বা বিষয় অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারছে না, অন্যের বলা কথা বারবার বলা বা বারবার একই আচরণ করছে। আবার শব্দ, আলো, স্পর্শ ইত্যাদি বিষয়ে কম বা বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে, একটি নিজস্ব রুটিন মেনে চলতে পছন্দ করছে, নিজেকে আঘাত করার প্রবণতাও দেখা যায়।
এ ছাড়া অটিজমের বৈশিষ্ট্য রয়েছে, এমন শিশুর মধ্যে খিঁচুনি, অতিচঞ্চলতা, বুদ্ধির স্বল্পতা, উদ্বিগ্নতা, বিষণ্নতা, আচরণজনিত সমস্যা, ঘুমের সমস্যা ইত্যাদি থাকতে পারে।
চিকিৎসা
• শিশুর অস্বাভাবিক আচরণ পরিবর্তনের জন্য শিশুর মা-বাবাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, যাতে তাঁরা বাড়িতে শিশুর আচরণের পরিবর্তন করতে বিশেষ ভূমিকা রাখেন।
• স্কুলে ও বাড়িতে শিশুকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া ও শিশুকে সামাজিক রীতিনীতি শেখানোর চেষ্টা করতে হবে। যে কাজটি সে ভালো পারে বা যে বিষয়টিতে তার উৎসাহ আছে, সে বিষয়টির দিকে বাড়তি গুরুত্ব দিতে হয়।
• শিশুর ভাষাশিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে।
• তবে প্রয়োজনে রোগলক্ষণ অনুযায়ী কিছু ওষুধ ও থেরাপি (অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি) প্রয়োজন হতে পারে, তবে তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
কখন ওষুধ প্রয়োগ করা জরুরি
ওষুধ অটিজমের পরিচর্যার সহায়ক পদ্ধতিমাত্র। মূল পরিচর্যা কিন্তু প্রশিক্ষণ, শিক্ষা আর বিভিন্ন থেরাপি। ওষুধ প্রয়োগ করার অর্থ এই নয় যে ওষুধ খেলে শিশুর অটিজমের সব বৈশিষ্ট্য চলে যাবে বা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তবে কখনো কখনো ওষুধ অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। অনেক সময় ওষুধ ছাড়া প্রশিক্ষণ, শিক্ষা বা থেরাপি প্রয়োগই করা যায় না।
অটিজমের পরিচর্যায় যেসব ক্ষেত্রে ওষুধ জরুরি ও কার্যকরী বলে প্রমাণিত সেগুলো হচ্ছে—
• অটিজমের সঙ্গে যেকোনো সহযোগী সমস্যা (কোমর্বিডিটি) থাকলে ওষুধ দিতে হয়। যেমন খিঁচুনি, অতিচঞ্চলতা, বুদ্ধির স্বল্পতা, উদ্বিগ্নতা, বিষণ্নতা, আচরণজনিত সমস্যা, আগ্রাসী আচরণ, রেগে যাওয়া, টিক ডিসঅর্ডার, ঘুমের সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা।
• অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর এমন কোনো আচরণ, যা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যাকে বলে চ্যালেঞ্জিং বিহেভিয়ার। যেমন নিজেকে আঘাত করা, মেঝেতে মাথা ঠোকা, নিজের হাতে দাঁত দিয়ে আঘাত করা, অভিভাবককে আঘাত করা, অন্যকে দাঁত দিয়ে আঘাত করা, নিজের চুল আগ্রাসীভাবে ছিঁড়ে ফেলা ইত্যাদি।
• খিটখিটে মেজাজ বা ইরিটেবিলিটি কমানোর জন্য ওষুধ প্রয়োগের নির্দেশনা রয়েছে।
• অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন একজন শিশু বা ব্যক্তি যখন তার আচরণগত সমস্যার জন্য নির্ধারিত প্রশিক্ষণ বা থেরাপি নিতে অপারগ বা নিজের দৈনন্দিন কাজগুলো করতেই পারছে না, তখন ওষুধ প্রয়োগ করে তাকে শিক্ষা বা প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা হয়, নিজের কাজগুলো করার জন্য সক্ষম করার চেষ্টা করা হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪