অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন কবে?
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত অসংখ্য অগ্নিকা- ঘটে। বেশিরভাগ অগ্নিকা-েই তদন্ত কমিটি গঠন করা হয় না। হলেও তা কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, আলোর মুখ দেখে না।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরে কতগুলো কমিটি হচ্ছে তা-ও স্পষ্ট নয়। এ ছাড়া তদন্ত প্রতিবেদন পেতে বিলম্ব হয়। ফলে অগ্নিকা-ের বহু ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে। আর কিছু তদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলেও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক (পরিকল্পনা) আক্তারুজ্জামান বলেন, ‘আসলে তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী কাজ না করার পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে আমার মনে হয়, আগুন লাগার আগেই যদি ভবন নির্মাণ ও আগুনের প্রস্তুতি নেয়া যায় তাহলেই অনেকাংশে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। সাধারণত একটি ভবন নির্মাণ করতে গেলে সরকারের ৬টি সংস্থার অনুমোদন লাগে। প্রত্যেক সংস্থা যদি তাদের কাজটা ঠিকমতো তদারকি করে তাহলেই আগুন লাগার কথা না। লাগলেও তা দ্রুত নেভানো সম্ভব হয়। কিন্তু এসব ভবন তৈরি করার জন্য ক্লিয়ারেন্স দেয়া হলেও, ক্লিয়ারেন্স দেয়ার পর ভবনের সুপারভিশন দেখা যায় না।
আগুন লাগার পর তদন্ত কমিটিও এমন অনেক সুপারিশ দিয়ে থাকেন তা কেন মানা হয় না প্রশ্ন করা হলে আক্তারুজ্জামান বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের সিস্টেমে সমস্যা। একজন আরেকজনের ওপর দোষ চাপিয়েই বসে থাকে। কেউ নিজের কাজটা করে না। আর এক একটা আগুন লাগার ঘটনা ঘটে। আর সরকারের পক্ষ থেকে বলা হয়, তদন্ত করা হবে। তদন্ত টিম করা হলো, তারপর কোনো ফলোআপ নেই। ফলোআপটা জোরালোভাবে করা উচিত।’
এ বিষয়ে কথা হয় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, আমরা প্রায়ই দেখি এ ধরনের ঘটনায় তদন্ত হয়, প্রতিবেদন জমা হয়। কিন্তু প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয় না। সব অগ্নিকা-ের সুষ্ঠু তদন্ত ও যাদের গাফিলতির কারণে এমন অগ্নিকা- হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)