আল ইহসান ডেস্ক:
ইরানকে লক্ষ্য করে প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমান চলাচল নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ‘খাতামুল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইহুদীবাদী ইসরায়েলকে লাগাম পড়াতে ব্যর্থ হয়, তবে ইরান নিজের সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ইরানের দিকে মুখ করে কিছু প্রতিবেশী দেশের আকাশে ইহুদীবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর সামরিক বিমà বাকি অংশ পড়ুন...
৮ বছরব্যাপী প্রতিরক্ষা যুদ্ধ চলাকালীন আইআরজিসির সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহসেন রেজায়ি এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন- শত্রুরা যদি ভুল করে, তবে পরবর্তী যুদ্ধটি তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো হবে না এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটবে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তিনি বলেছেন- বিগত ৪৭ বছর ধরে আমেরিকার সরকারগুলোর সাথে ইরানের অন্যতম গুরুতর সমস্যা হলো, তারা কখনো ইরানের অবস্থানকে সঠিকভাবে শোনার, বোঝার এবং বিশ্বাস করার চেষ্টা করেনি, তাই তারা সবসময় ইসরায়েলি গুপ্তচর সংস্থা বা ইরানের প্রতি বিরাগভাজঠবাকি অংশ পড়ুন...
ইউরোপে প্রথমবারের মতো হানা দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে এখন ইউরোপের দেশগুলোতে হানা দিতে শুরু করেছে রোগটি। সর্বপ্রথম ফ্রান্সে এক চিকিৎসকের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। তবে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সাধারণ মানুষের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনও বেশ কম।
আফ্রিকার বাইরে ইউরোপের প্রথম দেশ হিসেবে এবার ফ্রান্সে শনাক্ত হলো ইবোলার সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। গত বুধবার (২৪ জুন) ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্তà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিশরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের সঙ্গে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো আবারও ইসরায়েলি গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মহলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্ল্যাটফর্ম নিউজ-১ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা মূল্যায়নের সূত্র উল্লেখ করে দাবি করেছে, তেল আবিবের নীতিনির্ধারকেরা সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় সে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে খাবার, জ্বালানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এএফপি, বিবিসি উর্দু, এবং পাকিস্তানি দৈনিক ডনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
আজাদ কাশ্মিরের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় বাজার, মুদি কিংবা ওষুধের দোকান এবং পেট্রোল স্টেশনগুলোতে পণ্য পাওয়া যাচ্ছে না। এক প্রতিবেদনে দৈনিক ডন জানিয়েছে, রাজধানী মুজাফরাবাদের বাসিন্দারা খাবার, ওষুধ ও জ্বালানি কিনতে পার্শ্ববর্তী খাইবার পাখতুনখোয়ায় যাচ্ছà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান-যুক্তরাষ্ট্র কথিত শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এক পডকাস্টে অংশ নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছে।
তবে পাকিস্তানি সাংবাদিকরা এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও তথ্যপ্রমাণহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।
ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফাল আয়োঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নিজেদের ব্যবসা নতুন করে সাজানোর অংশ হিসেবে কোম্পানিটি ২০১৬ অর্থবছরে বিশ্বব্যাপী প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে। ওরাকলের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় কোম্পানিটির মোট জনবল এবার ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর যেখানে ওরাকলের কর্মী সংখ্যা ছিলো ১ লাখ ৬২ হাজার, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজারে। তবে কর্মী ছাঁটাই এখানেই শেষ নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপের বড় অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহে চারদিনে স্পেনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। গত রোববার থেকে বুধবারের মধ্যে দেশটিতে এসব মানুষ মারা গেছে বলে স্পেনের একটি সরকারি সংস্থা জানিয়েছে।
স্পেনে তীব্র দাবদাহে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহের পর অতীতের স্বাভাবিক মৃত্যুর হারের সঙ্গে তুলনা করে দেশটির মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা মোমো।
মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখতে সংস্থাটি বাহ্যিক বিভিন্ন বিষয়কেও বিবেচনায় নেয়। এর মধ্যে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের আবহাওয়ার তথ্ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (২৪ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওমান নিউজ এজেন্সি বলেছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সঙ্গে সমন্বয় করে এবং নৌ-চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই, কারও সঙ্গে, কখনোই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না।’
তিনি স্পষ্ট করে দিয়েছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান কোনো পরিস্থিতিতেই আলোচনা করবে না। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ-পরবর্তী সমঝোতা ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই তার এ মন্তব্য সামনে এসেছে।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার পাকিস্তান সফরকালে এসব কথা বলেন পেজেশà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটিকে “আমেরিকার পরাজয়ের ঘোষণা” বলে অভিহিত করেছে তেহরান। ইরানের চুক্তির আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ এই মন্তব্য করেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া চুক্তির বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনও চাপ বা জবরদস্তির ফল ছিলো না, বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের ফল।
তিনি বলেন, “আর এই কà বাকি অংশ পড়ুন...












